‘কেজিএফ’ থেকে অনুপ্রাণিত কিশোর সিরিয়াল কিলার গ্রেপ্তার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৬ পিএম

বছর চারেক আগে মুক্তি পাওয়া দক্ষিণ ভারতের সিনেমা ‘কেজিএফ’  অনুপ্রাণিত হয়ে ধারাবাহিক হত্যাকাণ্ডে (সিরিয়াল কিলিং) জড়ায় ১৯ বছরের এক কিশোর। একে একে পাঁচটি খুন করার পর অবশেষে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদামধ্যম এনডিটিভি জানিয়েছে, কেবল বিখ্যাত(!) হওয়ার জন্যই সিরিয়াল কিলিংয়ের পথ বেছে নিয়েছিল শিব প্রসাদ নামে ওই কিশোর। এভাবে চার নিরাপত্তারক্ষীসহ পাঁচজনকে হত্যা করেছে সে। পরবর্তী নিশানা হিসেবে পুলিশ সদস্যদের ওপর নজর ছিল তার।

বলা হয়েছে, এক ভুক্তভোগীর মোবাইল ফোন চুরি করেছিল অভিযুক্ত কিশোর। সেই সূত্র ধরেই শুক্রবার ভোপাল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ কর্মকর্তা তরুণ নায়ক জানিয়েছেন, ওই কিশোর কেবল গভীর রাতে শিকারে বেরোতো। ঘুমন্ত নিরাপত্তারক্ষীদের নিশানা বানাতো সে। তার একমাত্র উদ্দেশ্য ছিল বিখ্যাত (বা কুখ্যাত) হওয়া। কন্নড় সিনেমা কেজিএফ দেখে অনুপ্রাণিত হয়েছিল শিব প্রসাদ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোর সাগর এলাকায় তিন রাতে তিন নিরাপত্তারক্ষীকে এবং গত রাতে ভোপালে আরও একজনকে হত্যা করেছে।

এসব হত্যাকাণ্ডের ধরন প্রায় একই। কোনো ভুক্তভোগীকেই লুট করা হয়নি। ফলে শহরে তথাকথিত ‘স্টোনম্যান’- এর আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, ভোপাল থেকে ১৬৯ কিলোমিটার দূরে সাগর এলাকায় শুরু হয়েছিল শিব প্রসাদের হত্যাযজ্ঞ। গত মে মাসে সেখানে একটি ওভারব্রিজ নির্মাণ সাইটের এক প্রহরীকে খুন করে তার মুখে জুতা দিয়ে রাখে।

গত বৃহস্পতিবার রাতে মার্বেল রড ব্যবহার করে সোনু ভার্মা (২৩) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। সোনু ভার্মা একটি মার্বেলের দোকানে নিরাপত্তারক্ষী ছিলেন।

আরও পড়ুন: অবশেষে মুক্তি পাচ্ছে ‘বিউটি সার্কাস’

গত ২৮ আগস্ট হত্যা করা হয় কল্যাণ লোধি নামে এক ব্যক্তিকে। তিনি একটি কারখানার নিরাপত্তারক্ষী ছিলেন। কল্যাণের মাথা হাতুড়ি দিয়ে থেঁতলে দেওয়া হয়।

এর পরের রাতে একটি আর্টস অ্যান্ড কমার্স কলেজের ৬০ বছর বয়সী নিরাপত্তারক্ষী শম্ভু নারায়ণ দুবেকে পাথর মেরে হত্যা করা হয়। তার পরের রাতে একটি বাড়ির প্রহরী মঙ্গল আহিরওয়ারকে হত্যা করে অভিযুক্ত কিশোর।

এসব হত্যাকাণ্ডের ফলে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং টহল জোরদার করা হয়। পরে সিসি ক্যামেরায় ধরা পড়ে এক ব্যক্তিকে হত্যার দৃশ্য। এতে দেখা যায়, হাফপ্যান্ট ও হাফশার্ট পরা হত্যাকারী তার শিকারকে আঘাত করছে এবং একপর্যায়ে পাথর দিয়ে মাথা থেঁতলে দিচ্ছে। পরে কেউ এ ঘটনা দেখেনি নিশ্চিত হয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে সে।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, এগুলো অন্ধ হত্যাকাণ্ড ছিল। দ্বিতীয় বা তৃতীয় শিকারের মোবাইল ফোন সঙ্গে নিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে তাড়া করে। ফোনের অবস্থানের ভিত্তিতে অভিযুক্তকে ভোপাল থেকে ধরা হয়েছে।


একাত্তর/এসএ

ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
দক্ষিণী সিনেমার পর্দায় তিনি ‘দেবসেনা’ হয়ে তলোয়ার চালিয়েছেন, জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। কিন্তু বাস্তবের ‘বাহুবলী’ কে? এই প্রশ্ন যেন গত কয়েক বছর ধরে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় রহস্যের একটি। কথা হচ্ছে...
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
দেশের টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
রাষ্ট্রপতি নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির স্থায়ী কমিটি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর