‘এক ছোবলেই ছবি’ সংলাপে মিঠুনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৪ মে ২০২১, ১০:০১ পিএম

অভিনেতা-নেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। নির্বাচনী প্রচারে মিঠুনের প্ররোচনামূলক বক্তব্যের অভিযোগে তৃণমূল ৬ মে মানিকতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু থানা কোনো ব্যবস্থা না নেওয়ায় আদালতে যায় দলটি। পরে রিপোর্ট তলব করে আদালত। এর পরেই দায়ের করা হয় এফআইআর। খবর আনন্দবাজারের। 

সোমবার তৃণমূলের পক্ষের আইনজীবী অয়ন চক্রবর্তী জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ, ৫০৪, ৫০৩ ও ৩৪ নম্বর ধারায় মামলা করেছে পুলিশ। এর মধ্যে ৫০৫ ধারা জামিন অযোগ্য। মিঠুনকে তলবও করতে পারে পুলিশ।

চলতি বছরের ৯ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় বিজেপি-তে যোগ দেন মিঠুন। সেই দিনই বক্তৃতার মধ্যে তিনি নিজের অভিনীত ছবির একটি জনপ্রিয় সংলাপ উল্লেখ করে বলেন, ‘আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নেই, আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি।’ এর পরে তার প্রতিটি সভাতেই ওই সংলাপ শোনা যায়। 

ভোটের ফল ঘোষণার পরে সেই সংলাপ শোনানোর জন্য মানিকতলা থানায় লিখিত অভিযোগ করে তৃণমূল প্রভাবিত সংগঠন সিটিজেনস ফোরাম। অভিযোগে বলা হয়, মিঠুন ভোটের প্রচারে যে সব কথা বলেছেন, তাতে হিংসা ছড়ানোর উস্কানি ছিল। 

অভিযোগ জানানোর পরেও মিঠুনের বিরুদ্ধে মানিকতলা থানা কোনো ব্যবস্থা নেয়নি অভিযোগে শিয়ালদহ আদালতে যান মৃত্যুঞ্জয় পাল নামে এক ব্যক্তি। এর পরে আদালত মানিকতলা থানার কাছে রিপোর্ট তলব করে জানায়, ১ জুন পরবর্তী শুনানি। তার আগেই পুলিশ মিঠুনের বিরুদ্ধে এফআইআর করে।

একাত্তর/এসি

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন...
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
বিরোধী দল আলোচনা টেবিলে এলে সমঝোতার ভিত্তিতে প্রস্তাবিত সংবিধানে 'নোট অব ডিসেন্ট' বা ভিন্নমতের ইস্যুতে ছাড় দেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও...
আমরা যদি তেল বিক্রি করতে না পারি, তবে এই অঞ্চলের কোনো দেশকেই এক ফোঁটা তেলও বিক্রি করতে দেয়া হবে না, যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের চরম হুঁশিয়ারি দিয়ে বিশ্ববাজারে জ্বালানি মহাবিপর্যয়ের হুমকি...
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের প্রাথমিক সত্যতা পাওয়ার তথ্য জানিয়ে দুর্নীতি দমন...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর