ফিনল্যান্ডে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের প্রথম সম্মিলন অনুষ্ঠিত

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

ফিনল্যান্ডে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক ও পেশাগত বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে সম্প্রতি সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফিনল্যান্ড’ (ডিইউএএএফ)-এর প্রথম আনুষ্ঠানিক গেট-টুগেদার।

২০২৪ সালে প্রতিষ্ঠিত এবং ২০২৫ সালে ফিনল্যান্ডে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত এই সংগঠনটির উদ্যোগে গত শনিবার হেলসিংকির পোহ্‌ইয়োস-হাগা প্রাথমিক বিদ্যালয়ে এই মিলনমেলার আয়োজন করা হয়।

অ্যালামনাইদের আনন্দঘন অংশগ্রহণে অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে। স্থানীয় সময় বিকেল সোয়া তিনটায় অতিথি অভ্যর্থনা ও স্বাগত পর্বের মাধ্যমে দিনব্যাপী কার্যক্রমের সূচনা হয়। এরপর যথাক্রমে উদ্বোধনী অনুষ্ঠান, পরস্পরের পরিচয় পর্ব এবং কেক কাটা পর্ব অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে চারটা থেকে শুরু হয় নানাবিধ খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম। নারী ও পুরুষের জন্য আলাদাভাবে বিভিন্ন আকর্ষণীয় ও ইন্টারঅ্যাক্টিভ গেমসের আয়োজন ছিল।


দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের সাথে স্মৃতিচারণ, আড্ডা ও কুশল বিনিময়ের পাশাপাশি বিজয়ীদের মাঝে আকর্ষণীয় উপহার বিতরণ করা হয়। সন্ধ্যার পর নৈশভোজ, ডেজার্ট এবং পরিচালনা পর্ষদের সমাপনী বক্তব্যের মাধ্যমে এই আনন্দমুখর আয়োজনের সমাপ্তি ঘটে।

সংগঠনটির সভাপতি ড. মো. আবির হাসান খানের সার্বিক তত্ত্বাবধানে এই মিলনমেলা পরিচালিত হয়। অনুষ্ঠানটি সফল করতে তাকে সক্রিয়ভাবে সহযোগিতা করেন ওয়াহিদ সিদ্দিক, নাবিলা জাহান জয়ী, তাহমিনা খানম, আশিফুল ইসলাম, শোয়েব সালমান, এ কে এম ফজলে রাব্বি এবং আসাদুজ্জামান রাজু।

নিবন্ধন তথ্য অনুযায়ী, ফিনল্যান্ডের হেলসিংকি, এস্পো, ভান্তা, তামপেরে এবং ইয়ুভাস্কুলা শহর থেকে বিভিন্ন প্রজন্ম, বয়স ও পেশার প্রাক্তন শিক্ষার্থীরা এই পুনর্মিলনীতে যোগ দেন। অংশগ্রহণকারীদের মধ্যে শিক্ষা ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত পেশাজীবী অ্যালামনাইরা উপস্থিত ছিলেন।


সংগঠনটির মূল উদ্দেশ্য হলো ফিনল্যান্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং জন্মভূমি ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সমন্বিত ভূমিকা রাখা।

ডিইউএএএফ- এর তিন সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ড. মো. আবির হাসান খান, সেক্রেটারি ও অর্থবিষয়ক দায়িত্বে রয়েছেন ওয়াহিদুজ্জামান সিদ্দিক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মো. আসাদুজ্জামান।

সংগঠনটি ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা এবং আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান বিনিময়ের সুযোগ প্রসারে কাজ করার পরিকল্পনা করেছে।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, পেশাগত প্রশিক্ষণ, মেন্টরশিপ এবং মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালুর লক্ষ্য রয়েছে তাদের। প্রবাসী অ্যালামনাইদের অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে যুক্ত করে ফিনল্যান্ড ও বাংলাদেশের মধ্যে শিক্ষা, প্রযুক্তি ও সংস্কৃতির একটি কার্যকর সেতু তৈরি করাই অ্যাসোসিয়েশনের মূল প্রত্যাশা।

একাত্তর/এআরএস
মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাস ক্রুর বিরুদ্ধে ইন্টার মায়ামির ২-১ গোলের হার স্বস্তি না দিলেও, বিশ্ব ফুটবলের ইতিহাসের পাতায় আরও এক নতুন মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছেন আধুনিক ফুটবলের জাদুকর...
আগের ম্যাচে শেষ মুহূর্তের ড্রয়ের দুঃস্বপ্ন মুছে অবশেষে স্বরূপে ফিরল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল! ব্রিসবেনের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একপর্যায়ে ২-১ গোলে পিছিয়ে পড়ে হারের শঙ্কায়...
দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের অনুমতি...
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর