শাকিব-বুবলীর বিয়ে নিয়ে জানা গেলো

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০৪:৪৯ পিএম

২০২০ সালে ছেলের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী।। আর ২০২২ সালে জানা গলো সেই ছেলের বাবার পরিচয়। 

নিজেদের ছেলেকে নিয়ে এক সাথেই ফেসবুকে ঘোষণা দিয়ে বুবলী আর ঢাকার ছবি জনপ্রিয় নায়ক শাকিব খান। এরপর থেকেই বিষয়টি নিয়ে চর্চায় আছে নেটিজেনরা। 

বারবার আলোচনায় আসছে, শাকিব আর বুবলীর ছেলে সন্তানের খবর জানাতেই আড়াই বছর যেখানে কেটে গেছে, তাহলে তাদের বিয়ে হয়েছিলো কবে, আদৌ কি বিয়ে হয়েছিলো?

এসব বিষয়ে ফেসবুক ঘোষণায় দুজনের কেউ কিছু বলেননি। এমনকি তারা এক সঙ্গে আছেন কিনা সেটা নিয়ে নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি। সবার একটাই প্রশ্ন, কেন এতো রাখ-ঢাক?

এমনকি শাকিব-বুবলী ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, সন্তানের খবর প্রকাশ হলেও শাকিব-বুবলী কবে বিয়ে করেছেন, তা তারাও জানেন না।

যতদূর জানা গেছে ২০১৯ সালে নারায়ণগঞ্জের একটি রিসোর্টে শাকিব-বুবলী বিয়ে হয়। এর পর তারা আলাদা থাকছিলেন। তাদের যোগাযোগও কম ছিলো। তবে তাদের বিচ্ছেদ হয়নি। 

যদিও এসব তথ্যের সত্যতা কোন পক্ষের কাছ থেকেই যাচাই করা যায়নি। বেশ কয়েক বছর ধরে শাকিব খান আমেরিকাতে অবস্থান করছিলেন। সঙ্গে বুবলী ছিলেন কিনা, সেটাও অজানা।

একটি সূত্র বলছে, বুবলী-শাকিবের সন্তানের খবর প্রকাশ্যে এলেও তারা দুই জন এই মুহূর্তে এক সঙ্গে থাকছেন না। তবে এনিয়ে তারা এখনো মুখ খোলেননি। 

কিছুদিন আগের শাকিব তার আরেক ছেলে আব্রামের জন্মদিন উদযাপনে সাবেক স্ত্রী নায়িকা অপু বিশ্বাসের বাড়িতে গিয়েছিলেন। 

এর পরেই ছড়িয়ে পড়ে গুঞ্জন। বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি এই সন্তানের জন্ম দেন।

শাকিব-অপুর ১০ বছরের সংসারে একটি ছেলে আছে। বিষয়টি অপু প্রকাশ্যে নিয়ে আসার পরই ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব বিচ্ছেদের জন্য আবেদন করেন। 

২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। তখন থেকেই শোনা যাচ্ছিলো শাকিব ও বুবলীর মধ্যে অফস্ক্রিন প্রেম নিয়ে নানা কথা। 


একাত্তর/এআর


বিশ্বসংগীতের পপ-কুইন টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবল (এনএফএল) তারকা ট্র্যাভিস কেলসির সেই বহুল আলোচিত ‘সিক্রেট ওয়েডিং’ নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং বর! দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কেলসি...
ইদানীং পর্দায় খুব একটা দেখা না গেলেও, একটা সময়ে ভারতের বিনোদন সাময়িকীগুলোতে জড় তুলতেন অভিনেত্রী জেরিন খান।
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। পরকীয়ার অভিযোগ, বয়সের ফারাক নিয়ে প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়েছে এই দম্পতিকে। তবে তাদের ভালোবাসার সামনে কোনো কিছুই বাধা হয়ে...
ঢালিউডের নায়িকা-নায়করা সিনেমা নিয়ে যতটা না আলোচিত তার চেয়ে ব্যক্তি জীবন নিয়ে দর্শক শ্রোতার কাছে বেশি সমালোচিত। একের পর এক ঘটনা যেন বিনোদন পাতার খোরাক হয়ে দাঁড়িয়েছে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর