বুবলী-পরীমনির ভার্চুয়াল যুদ্ধ

আপডেট : ২১ মার্চ ২০২৪, ১১:১৭ পিএম

ঢালিউডের নায়িকা-নায়করা সিনেমা নিয়ে যতটা না আলোচিত তার চেয়ে ব্যক্তি জীবন নিয়ে দর্শক শ্রোতার কাছে বেশি সমালোচিত। একের পর এক ঘটনা যেন বিনোদন পাতার খোরাক হয়ে দাঁড়িয়েছে।

এবার নিজের ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনটা মনে হচ্ছে স্বাভাবিকভাবে কাটছে না বুবলীর। ভালোবেসে ছেলেকে উদ্দেশ্য করে একটি আবেগঘন বার্তা দিয়েছিলেন মা বুবলী। সেখানে ছেলে বীরের প্রতি তার ভালোবাসা, মা ও সন্তানের সম্পর্ক এবং করোনার সময়টাতে যুক্তরাষ্ট্রে ছেলেকে নিয়ে একাকীত্ব জীবনের করুণ কাহিনীও তুলে ধরেছেন নায়িকা।

ছেলেকে নিয়ে বুবলীর বার্তা দেওয়া পর্যন্ত সবই ঠিকঠাকই ছিল। বীরকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছিলেন বুবলীর ভক্ত, সহকর্মী ও আপনজনেরা। শুধু তা-ই নয়, নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বাবা শাকিব খানও। কিন্তু ঢাকাই সিনেমার আরেক আলোচিত অভিনেত্রী পরীমনির রহস্যঘেরা পোস্ট নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক।

তিনি লিখেছেন, ‘আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা!’ ছেলে পদ্মের জন্মদিনেও আবেগঘন ভিডিও বার্তা দিয়েছিলেন নায়িকা। পরী হয়তো ভাবছেন, সেই বার্তাই কপি করেছেন বুবলী।

এরপর আরেকটি রহস্যজনক পোস্ট দিয়েছেন বুবলী। লিখেছেন, ‘পাশের দেশগুলো টালিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে, যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর-কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে। পৃথিবীতে অনেক সিনেমা আছে, যার গল্প অন্য গল্পের সঙ্গে অনেক মিলে যায়। কাছাকাছি মিলে, একদম মিলে, এ রকম বহু বহু জিনিস হচ্ছে দুনিয়াতে। তেমনি মা-সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও এবং অডিও আছে, যার ভাষা একই কিন্তু এসবে পৃথিবীর কারও কোনো অসুবিধা নাই।’

পাশাপাশি সিন্ডিকেট নিয়েও কথা বলেন- ‘শুধু এই সিন্ডিকেট চামচগুলোর অবস্থা দেখলে মনে হয় যে এরাই দুই-একজন শুধু মা হইছে, আর কেউ মা হয়নি, তাদের শুধু লেবার পেইন হয়েছিল আর কারও হয়নি, তাদের পারিবারিক যুদ্ধ, সন্তানের স্মৃতি, জীবনসংগ্রাম, কষ্ট, ঘর গোছানো, খাওয়ানো সবকিছু স্বাভাবিক কিন্তু আর কারও এ রকম হয় না...।’

এরপর আবারও পরীর পোস্ট। তিনি লিখেছেন, ‘হি হি হি, একটি শিক্ষিত বকরির গরুর রচনা! কি লিখতে কি লিখতেছে বেচারি। চিপায় আটকাইলে মানুষ আবোলতাবোল লজিক দিতে থাকে বুঝলাম। কিন্তু তাই বলে এই রকম আউলা-বাউলা কি কি সব লিখলো ভাই! পরে কখনো নিজে পড়ে নিজেই বুঝবে না যে কি লিখছিল। আমি শিওর।’

ধারণা করা হচ্ছে, ভার্চুয়াল যুদ্ধে লিপ্ত হয়েছেন বুবলী আর পরীমনি। এই দ্বন্দ্ব এখন কোন পর্যায়ে গিয়ে পৌঁছায়, তাদের ভক্তরা আছেন সেই অপেক্ষায়।

 

একাত্তর/এনএন/জো
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জেরার জন্য আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমণি।
গৃহকর্মী নির্যাতনের অভিযোগে আবারও আলোচনায় উঠে আসা চিত্রনায়িকা পরীমণি এবার সেই গৃহকর্মী পিংকি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন। 
নিজের সন্তানের জন্য ‘সো-কল্ড’ বাবা প্রয়োজন নেই উল্লেখ করে চিত্রনায়িকা পরীমণি বলেছেন, একজন মা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কী করেন, তা ভাবনার বাইরে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর