প্রকাশ্যে ডেমোক্রাট ব্যান্ডের 'জোছনা রাতে'

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১২:৪৫ পিএম

সম্প্রতি প্রকাশ হল বাংলাদেশী রক ব্যান্ড 'ডেমোক্রেট' এর প্রথম মৌলিক গান 'জোছনা রাতে'। আর তা 'ব্যান্ড ডেমোক্রেট'-এর নিজস্ব ইউটিউব চ্যানেল রিলিজ হয়েছে। এই মিউজিক্যাল ফিল্মে মডেল হিসেবে প্রথমবার কাজ করেছেন শক্তিমান অভিনেতা আহমেদ রুবেল। 

আহমেদ রুবেল এখানে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন রূপে, সাথে নবাগত তাহিয়া তাসনিমকে দর্শকরা দেখতে পাবেন এক ভিন্নধর্মী চরিত্রে। এছাড়াও অতিথি শিল্পী হিসেবে অভিনেত্রী নাইরুজ সিফাত সহ ব্যান্ড মেম্বারদের দেখা যাবে এ গানটিতে। 

'জোছনা রাতে' গানটির সুরকার ও গীতিকার ফজলে আজিম জুয়েল বলেন, গানটিতে ৯০ দশকের ব্যালার্ড রক মিউজিক এর ফিল পাবেন শ্রোতারা, কিন্তু  সেটা এই সময় উপযোগী। আর সাথে সারপ্রাইজিং মিউজিক ভিডিও তো আছেই। 

ব্যান্ড 'ডেমোক্রেট' তার শ্রোতাদের জন্য বিভিন্ন রকমের গান উপহার দিতে চায় সামনের দিনগুলোতে। আর ব্যলার্ড রক 'জোছনা রাতে' তাদের প্রথম নিবেদন।

মিউজিক্যাল ফিকশনটি নির্মাণ করেছেন এই সময়কার তরুণ নির্মাতা ফাহিন আরেফিন ইভান।

'ডেমোক্রেট' এর লাইন আপ : ফজলে আজিম জুয়েল (লিড ভোকাল),  মন্জুরুল ইসলাম সুমন (গীটার) ও শামস্ ইমন (গীটার),  জিয়া (বেজ গীটার) ও মুরাদ (ড্রামস)।

image


একাত্তর/এআর

কিংবদন্তি রক সম্রাট আজম খান-এর গড়া ব্যান্ড উচ্চারণ, আজম খানের পরিবার ও কুল এক্সপোজার এর মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। 
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর