নতুন অধ্যায়ের সূচনায় আজম খানের উত্তরাধিকার

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম

কিংবদন্তি রক সম্রাট আজম খান-এর গড়া ব্যান্ড উচ্চারণ, আজম খানের পরিবার ও কুল এক্সপোজার এর মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। 

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে স্বল্প পরিসরে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চারণ ব্যান্ডের সব সদস্য, ব্যান্ডের সাউন্ড ইঞ্জিনিয়ার শোভন এবং ম্যানেজার এজাজ রহমান। উচ্চারণ ব্যান্ডের পক্ষে ব্যান্ড লিডার দুলাল জোহা, আজম খানের পরিবারের পক্ষে কন্যা অরনি খান এবং কুল এক্সপোজার এর পক্ষে সিইও এরশাদুল হক টিংকু চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, আজম খানের পরিবার তার নাম, ছবি ও সৃষ্টির সকল কপিরাইট এবং মালিকানা বজায় রাখবে; উচ্চারণ ব্যান্ড তার গান পরিবেশন ও প্রচারে সক্রিয় থাকবে; এবং কুল এক্সপোজার গণমাধ্যমে প্রচারণা, রয়্যালটি ব্যবস্থাপনা, কনসার্টসহ অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে।

ব্যান্ড লিডার দুলাল জোহা বলেন, “এই চুক্তি শুধু উচ্চারণের জন্য নয়, বরং আজম খানের সংগীত ঐতিহ্যকে নতুনভাবে বিশ্বে তুলে ধরার এক ঐতিহাসিক পদক্ষেপ। আমরা তার গানগুলোকে শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক মঞ্চেও পৌঁছে দিতে চাই।”

বর্তমান উচ্চারণ ব্যান্ডের লাইনআপ:
দুলাল জোহা (ভোকাল ও রিদম গিটার), পেয়ারু খান (ভোকাল ও পারকাশন), সেকান্দার আহমেদ খোকা (বেজ গিটার), পার্থ মজুমদার (লিড গিটার), প্রেম (কিবোর্ড) এবং বাপ্পী (ড্রামস)।

আগামী বছর উচ্চারণ দেশে ও বিদেশে একাধিক লাইভ কনসার্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি, তাদের বেশ কিছু টেলিভিশন লাইভ পারফরম্যান্স চলতি মাস থেকেই প্রচারিত হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্ম এর সহযোগিতায় ‘উচ্চারণ’ ব্যান্ড আজম খানের সংগীত ঐতিহ্যকে নতুন প্রজন্ম ও আন্তর্জাতিক অঙ্গনে পুনরায় তুলে ধরতে কাজ করে যাচ্ছে।

আরবিএস
পপগুরু আজম খানের ৭৪তম জন্মবার্ষিকী আজ। একাধারে তিনি ছিলেন বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী এবং বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশের পপ ব্যান্ডের গুরু মানা হয় তাকে।
সম্প্রতি প্রকাশ হল বাংলাদেশী রক ব্যান্ড 'ডেমোক্রেট' এর প্রথম মৌলিক গান 'জোছনা রাতে'। আর তা 'ব্যান্ড ডেমোক্রেট'-এর নিজস্ব ইউটিউব চ্যানেল রিলিজ হয়েছে। এই মিউজিক্যাল ফিল্মে মডেল হিসেবে প্রথমবার কাজ...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর