বিগ বস থেকে সাজিদকে সরাতে তথ্যমন্ত্রীকে চিঠি

আপডেট : ১০ অক্টোবর ২০২২, ০৭:৪৩ পিএম

ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ থেকে সাজিদ খানকে সরানোর দাবি জানিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি লিখেছেন দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। তবে চিঠির জবাব এখনো মেলেনি বলে জানা গেছে।

নারী বিদ্বেষী আচরণের কারণে ব্যাপকভাবে সমালোচিত পরিচালক সাজিদ এখনও বিগ বস-১৬ পর্বে অংশগ্রহণ চালিয়ে যাচ্ছেন। বিষয়টি সহজভাবে নিতে পারছেন না, দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। তাই সাজিদকে সরাতে সম্প্রচারমন্ত্রীকে চিঠি দিলেন তিনি।

২০১৮ সালে ‘মি টু’ আন্দোলনের সময় সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থা এবং অশালীন আচরণের অভিযোগ তুলেছিলেন ১০ নারী তারকা। তার পরই ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন পরিচালক সমিতি থেকে এক বছরের জন্য বরখাস্ত করা হয় সাজিদ খানকে।

সেই সাজিদ যখন এ বছর বিগ বস শো’তে ফিরলেন, তখন বিষয়টি মেনে নিতে পারেননি সেই সময় তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনা তারকারা। তাঁদের সবার হয়েই সোমবার নেটমাধ্যমে লিখলেন মহিলা কমিশনের প্রধান।

image


স্বাতী মালিওয়াল লেখেন, ‘মি টু’ আন্দোলনের সময় দশ নারী সাজিদ খানের বিরুদ্ধে যৌনপীড়ন করার অভিযোগ এনেছিলো। সেসব অভিযোগ সাজিদের জঘন্য মানসিকতার পরিচয় দেয়। এই লোকটিকেই ‘বিগ বস’-এ জায়গা দেয়া হয়েছে, যেটা অন্যায়! সাজিদ খানকে এই শো থেকে সরিয়ে দেওয়ার জন্য আমি অনুরাগ ঠাকুরকে লিখিত আবেদন করেছি।

আরও পড়ুন: মধুমতি ও শীতলক্ষ্যায় সম্ভাবনার আরও দুই দুয়ার খুললো

১ অক্টোবর থেকে সম্প্রচার শুরু হয় বিগ বস ১৬। সঞ্চালক সালশান খান প্রথম পর্বের প্রতিযোগী হিসাবে সাজিদের সঙ্গে সবার পরিচয় করিয়ে দিতেই গণ্ডগোলের সূচনা। উরফি জাভেদ থেকে শুরু করে সেই দশ নারী প্রতিবাদ আর নিন্দায় মুখর হয়ে উঠেন।

লেখক সালনি চোপড়া, গায়িকা সোনা মহাপাত্রও থেকে শুরু করে মডেল র‍্যাচেল হোয়াইট, অভিনেত্রী সিমরান সুরি, শারলিন চোপড়া, ডিম্পল পালের মতো তারকারাও সাজিদকে পর্দায় দেখতে চান না বলে প্রতিবাদ জানিয়েছেন।


একাত্তর/আরবিএস  

তামিলনাড়ুর রাজনীতি আর রূপালী পর্দার মেলবন্ধন চিরকালই রঙিন, তবে ৮০তম স্বাধীনতা দিবসের উদযাপনে তা যেন এক নতুন মাত্রা পেল! চেন্নাইয়ের ঐতিহ্যবাহী ফোর্ট সেন্ট জর্জে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে...
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
নতুন প্রজন্মের ‘জেন-জি’ আন্দোলনকারীদের নিয়ে অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করলেন জনপ্রিয় বলিউড অভিনেতা ও সমাজকর্মী সোনু সুদ। তরুণ প্রজন্মই...
তামিলনাড়ুর মসনদে বসলেন রূপালি পর্দার সুপারস্টার ‘থালাপাতি’ বিজয়। তবে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিজয়ের এই রাজকীয় শপথ অনুষ্ঠানের সব আলো যেন কেড়ে নিলেন দক্ষিণী সুন্দরী তৃষা কৃষ্ণান।...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর