১৩ বছর পর ঢালিউডে ফিরছেন মিঠুন

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ০৯:৫৮ পিএম

সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে আবারও দেখা যাবে বাংলাদেশের সিনেমায়। দীর্ঘ ১৩ বছর পর তিনি ফিরছেন ঢালিউডে। ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে সিনেমার নাম ‘হিরো’। ছবিটি নিয়ে এরিমধ্যে কথাবার্তা পাকা করেছেন মিঠুন।

কয়েক বছর ধরে পর্দা ও পর্দার বাইরে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন একাধিক জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা মিঠুন চক্রবর্তী। পর্দার বাইরে রাজনীতি নিয়েও বেশ সরব। তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন তিনি। দলটির নির্বাচনী প্রচারেও অংশ নেন তিনি।

আর টলিউডে তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘প্রজাপতি’। যা হাল আমলে ব্যবসার নিরিখে সফলতম ছবির তকমাই পেয়েছে। প্রথমবারের মতো মিঠুনের সঙ্গে ছবিটিতে অভিনয় করেছেন দেব। এ ছাড়াও মিঠুনকে দেখা যাচ্ছে একটি নাচের রিয়্যালিটি শো-তে।

জানা গেছে, বাংলাদেশের একটি সিনেমায় কাজ করতে প্রাথমিকভাবে কথাবার্তা হয়েছে, মিঠুন নাকি আগ্রহ নিয়ে সাড়াও দিয়েছেন। কাজ করতে রাজি হয়েছেন তিনি। ছবিটির চিত্রনাট্যকার আব্দুল জাহির বলেন, ‘তিন মাস ধরে গল্পটি নিয়ে আমাদের কথা হচ্ছিল।

তিনি বলেন, আমরা আগে চিত্রনাট্য পাঠিয়েছিলাম। গত রোববার বিস্তারিত কথা হয়। সব শুনে পছন্দ হয়েছে চিত্রনাট্য। কথা দিয়েছেন ছবিটি করবেন। জহির বলেন, তাঁর হাতে আরও দুটি কাজ রয়েছে। সে সব মিলিয়েই তিনি শিডিউল মেলাবেন।

image


ছবির নাম ‘হিরো’। বাবা-মেয়ের সম্পর্কের উপর তৈরি এই ছবির চিত্রনাট্য। ঈদের আগেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে চুক্তি করার ব্যাপারে আশাবাদী চিত্রনাট্যকার। তেমনটি হলে অক্টোবরের দিকে সিনেমার শুটিং শুরু করতে চাইছেন ঢালিউডের সংশ্লিষ্টরা।

শক্তি সামন্ত পরিচালিত ‘অন্যায় অবিচার’ ছবির মাধ্যমে প্রথমবার বাংলাদেশের সিনেমায় দেখা যায় মিঠুনকে। যদিও ছবিটি ছিল ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার। তারপর ২০১০ সালে শেষবার ‘গোলাপি’ ছবিতে অভিনয় করেন। এবার ‘হিরো’ হয়ে আবারও ফিরছেন ঢালিউডে।


একাত্তর/আরবিএস  

ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
তামিলনাড়ুর মসনদে বসলেন রূপালি পর্দার সুপারস্টার ‘থালাপাতি’ বিজয়। তবে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিজয়ের এই রাজকীয় শপথ অনুষ্ঠানের সব আলো যেন কেড়ে নিলেন দক্ষিণী সুন্দরী তৃষা কৃষ্ণান।...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর