ঈদে দেশসহ পাঁচ মহাদেশে মুক্তি পাবে ‘অন্তর্জাল’

আপডেট : ২৮ মে ২০২৩, ০৮:১০ পিএম

দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ছবি ‘অন্তর্জাল’ এর গ্লোবাল পোস্টার রিলিজ করা হয়েছে। রোববার ছবিটির নির্মাতা পিপল স্টুডিও পোস্টার রিলিজ করে জানিয়েছে, ঈদুল আযহায় সিনেমাটি বাংলাদেশের শতাধিক সিনেমা হলে মুক্তি পাবে। তাছাড়া কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একযোগে সিনেমাটি মুক্তি পাবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশে অন্তর্জালের ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকছে দি অভি কথাচিত্র। আর দেশের বাইরে আমেরিকা, কানাডায় স্বপ্ন স্কেয়ার ক্রো, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে এ পথ প্রোডাকশন, দেশি ইভেন্টস, ইউএইতে মিডিয়ামেজ এবং ইউরোপের বিভিন্ন দেশে নানান ডিস্ট্রিবিউটর এক সঙ্গে ঈদুল আযহায় ছবিটি রিলিজ করবে। 

সিনেমার পরিচালক দীপংকর দীপন জানান, ইন্টারনেট দুনিয়ার নানা অবিশ্বাস্য ঘটনার ঝলক নিয়েই এই সিনেমা। সিনেমার অ্যাকশন আর থ্রিলারকে সবার কাছে ছড়িয়ে দিতেই পাঁচ মহাদেশের বাংলা সিনেমা প্রেমিদের সামনে দেখার সুযোগ তৈরি করছি। 

image


সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, মাশরুর ইনান (কিটো ভাই), অমিত সিনহা প্রমুখ।

উল্লেখ্য, ‘অন্তর্জাল’র গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।


একাত্তর/এসি

ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
দক্ষিণী সিনেমার পর্দায় তিনি ‘দেবসেনা’ হয়ে তলোয়ার চালিয়েছেন, জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। কিন্তু বাস্তবের ‘বাহুবলী’ কে? এই প্রশ্ন যেন গত কয়েক বছর ধরে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় রহস্যের একটি। কথা হচ্ছে...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর