২৭ বছর পর ভারতে ফিরছে মিস ওয়ার্ল্ডের আসর

আপডেট : ১২ জুন ২০২৩, ০৩:১১ পিএম

দীর্ঘ ২৭ বছর পর ফের ভারতে আয়োজিত হতে যাচ্ছে ‘মিস ওয়ার্ল্ড-২০২৩’। সম্প্রতি মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারপার্সন ও সিইও মিস জুলিয়া মোর্লে এবং গেলো বছরের বিশ্বসুন্দরী ক্যারোলিনা বিলাস্কার উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়।

নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ৭১তম আসর। এর আগে ১৯৯৬ সালে শেষবার ভারতে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিলো।

মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের জুলিয়া মোর্লে বলেন, ৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার জন্য তারা ভারতকে বেছে নিয়েছেন। ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, বৈচিত্র্য প্রচারের প্রতিশ্রুতি ও নারীর ক্ষমতায়নের আবেগকে সম্মান ও পুরস্কার দেয়ার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

image


তিনি বলেন, ৩০ বছরেরও বেশি সময় আগে আমি এই অবিশ্বাস্য দেশটি দেখার প্রথম মুহূর্ত থেকেই ভারতের প্রতি আমার একটি দুর্দান্ত স্নেহ ছিলো! অনন্য বৈচিত্র্যময় সংস্কৃতি, বিশ্বমানের আকর্ষণ এবং শ্বাসরুদ্ধকর স্থান গোটা দুনিয়ার সঙ্গে শেয়ার করে নিতে চাই। 

মিস ওয়ার্ল্ড বিলাওস্কা বলেন, ৭১ তম মিস ওয়ার্ল্ডের সঙ্গে ভারত বিশ্বকে খোলা হাতে স্বাগত জানাতে এবং দেশটির সৌন্দর্য এবং প্রগতিশীল চেতনা প্রদর্শনের জন্য প্রস্তুত। একসাথে এই অসাধারণ যাত্রায় নারীর শক্তি উদযাপনে আমাদের সাথে যোগ দিন।

তারা জানান, এবারের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বসুন্দরী বেছে নেয়ার পাশাপাশি জনহিতকর কাজের প্রচারণা চালানো তাদের উদ্দেশ্য। ১৩০ দেশ থেকে প্রতিযোগীরা অনুষ্ঠানে অংশ নেবেন। তবে এখনো প্রতিযোগিতার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি। 

image


নিজেদের প্রতিভা, খেলাধুলা, জনহিতকর কর্মকাণ্ডে অংশগ্রহণের মানসিকতা দেখিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রতিযোগীরা। ভারতের পক্ষ থেকে একাধিকবার এ খেতাব জিতে নিয়েছেন সুন্দরীরা। তাদের মধ্যে রয়েছেন রিটা ফারিয়া, ঐশ্বরিয়া রাই, প্রিয়াঙ্কা চোপড়া, যুক্তমুখি, মানসি চিলা।

২০২২ সালে ফেমিনা মিস ইন্ডিয়া শো জিতেছিল সিনি শেট্টি। তিনিই এই বছরের মিস ওয়ার্ল্ড শো-তে দেশের প্রতিনিধি হয়ে যাবেন তিনি বলেন, সব প্রতিযোগীদের ভারতে স্বাগত জানাতে উদগ্রীব হয়ে আছি। ভারতের বৈচিত্র্য কী- তা দেখাতে ও জানাতেও খুবই উত্তেজিত।

সিনি শেট্টির জন্ম মুম্বাইয়ে হলেও তার শিকড় কর্নাটকের। এই কারণেই তিনি মিস ইন্ডিয়া ২০২২ প্রতিযোগিতায় সে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। সিনি শেট্টির অ্যাকাউট্রেন্সি এবং ফিনান্সে স্নাতক। এখন তিনি সিএফএ পড়াশোনা করছেন। তিনি মার্কেটিং ফার্মেও কাজ করেছেন। 


একাত্তর এসি

তামিলনাড়ুর রাজনীতি আর রূপালী পর্দার মেলবন্ধন চিরকালই রঙিন, তবে ৮০তম স্বাধীনতা দিবসের উদযাপনে তা যেন এক নতুন মাত্রা পেল! চেন্নাইয়ের ঐতিহ্যবাহী ফোর্ট সেন্ট জর্জে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে...
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
নতুন প্রজন্মের ‘জেন-জি’ আন্দোলনকারীদের নিয়ে অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করলেন জনপ্রিয় বলিউড অভিনেতা ও সমাজকর্মী সোনু সুদ। তরুণ প্রজন্মই...
তামিলনাড়ুর মসনদে বসলেন রূপালি পর্দার সুপারস্টার ‘থালাপাতি’ বিজয়। তবে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিজয়ের এই রাজকীয় শপথ অনুষ্ঠানের সব আলো যেন কেড়ে নিলেন দক্ষিণী সুন্দরী তৃষা কৃষ্ণান।...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর