১৭ দিনে বক্স অফিসে বার্বির বিলিয়ন ডলার আয়

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০১:০১ পিএম

মাত্র ১৭ দিনে সারা বিশ্বে এক বিলিয়ন ডলার আয় করেছে গ্রেটা গেরউইগের বার্বি।

রোববার ওয়ার্নার ব্রোস এক বিবৃতিতে জানায়, এই সপ্তাহ শেষে বিশ্বব্যাপী বার্বির মোট ১.৩ বিলিয়ন ডলারের টিকেট বিক্রি হয়েছে। গ্রেটা গেরউইগ প্রথম মহিলা পরিচালক হিসেবে এই মাইলফলক ছুঁলেন ।

'বার্বি'র এই অর্জনকে 'ঐতিহাসিক মুহূর্ত' বলেছেন ওয়ার্নার ব্রোস।

ওয়ার্নার ব্রোসের ডমেস্টিক ডিস্ট্রিবিউশনের সভাপতি জেফ গোল্ডস্টেইন বলেন, এটা গ্রেটা গেরউইগের পক্ষেই শুধুমাত্র সম্ভব বিশ্বব্যাপী এই বার্বি চরিত্রটিকে এবং তার জীবনকে এত মজা, আবেগ ও বিনোদনধর্মী গল্পের মাধ্যমে তুলে ধরা  এবং পুরো বিশ্বকে গোলাপী রঙে রাঙিয়ে দেওয়া। 

image


তিনি আরও বলেন, মহামারি ও লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত সিনেমা শিল্প আবার প্রাণ ফিরে পেয়েছে। দর্শকদের লম্বা লাইন এবং বারবার হলে ফিরে যাওয়া এটি প্রমাণ করে। 

ওয়ার্নার ব্রোস মোশন পিকচার গ্রুপের কো-চেয়ার মাইকেল ডি লুকা এবং পাম আবডি, দর্শকদের এই সিনেমাটি দেখতে যাওয়ার তুমুল আগ্রহকে 'বার্বি সিনেমাকে গভীরভাবে আলিঙ্গন করা' বলে অবহিত করেন। 

ওয়ার্নার ব্রোস বার্বির এ অর্জনকে 'বার্বিলিয়ন' নাম দিয়েছেন। করোনা মহামারির পর মাত্র ৫টি সিনেমা বিলিয়ন ডলার আয়ে সক্ষম হয়েছে।  সিনেমাগুলো হলো, স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম, টপ গান ম্যাভেরিক, জুরাসিক ওয়ার্ল্ড অ্যান্ড ডমিনিয়ন এবং অ্যাভাটারের সিক্যুয়েল।

২১ জুলাই মুক্তি পায় গ্রেটা গেরউইগের সাড়া জাগানো সিনেমা বার্বি। বার্বি চরিত্রে অভিনয় করেন মার্গো রবি এবং ক্যান চরিত্রে ছিলেন রায়ান গোসলিং। 


একাত্তর/পিএজে

একইসাথে মুক্তি পেয়েছে সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত দুই সিনেমা বার্বি এবং ওপেনহেইমার। পূর্ব অনুমানকে সত্যি করে মুক্তির পর থেকে বক্স অফিসে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এই দুইয়ের মধ্যে।শুক্রবার সিনেমা দুটি...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর