এবার অপু বিশ্বাসকে ভাত বেড়ে খাওয়ালেন ডিবিপ্রধান হারুন

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৭:৪৫ পিএম

চিত্রনায়িকা অপু বিশ্বাস গিয়েছিলেন গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে। সেখানে অভিনেত্রীকে দুপুরের খাবার খাইয়েছেন সংস্থাটির প্রধান হারুন অর রশীদ। এসময় খাবার টেবিলে তাদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন।

রোববার দুপুরে সাইবার বুলিং বিষয়ে ডিবি অফিসে অভিযোগ করতে গেলে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে আপ্যায়ন করেন ডিবিপ্রধান।

ডিবি সূত্রে জানা গেছে, ডিবি প্রধান হারুনের বাসা থেকে আনা খাবারেই চিত্রনায়িকা অপু বিশ্বাসকে আপ্যায়ন করা হয়েছে।

এ বিষয়ে হারুন অর রশীদ সাংবাদিকদের জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক, মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে এসেছিলেন অপু বিশ্বাস।

অপু বিশ্বাস ডিবি অফিস থেকে বেরিয়ে জানান, তিনি ‘লাল শাড়ি’ সিনেমার পাইরেসিরোধে এবং ফেসবুকে আপত্তিকর কনটেন্ট তৈরির বিষয়ে অভিযোগ জানাতে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন।

image


তিনি বলেন, ‘লাল শাড়ি’ সিনেমাটির নির্মাতা আমি। এটি একটি অনুদানের ছবি। কয়েকদিন আগে সুড়ঙ্গ চলচ্চিত্রটি পাইরেসির শিকার হয়েছিলো। পাইরেসির শিকার হয়ে চলচ্চিত্রটির টিম ডিবির কাছে এসেছিলো। এরপর গোয়েন্দারা এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনেছে।

আরও পড়ুন: দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল হেলপারের

এর আগে গত ২৯ জুলাই ডিবি অফিসে হারুন অর রশীদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের খাওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে গয়েশ্বরের প্লেটে খাবার তুলে দিতে দেখা যায় ডিবিপ্রধান হারুনকে।

একাত্তর/আরএ

প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল যেমন রাজনৈতিক মহলে সুনামি বইয়ে দিয়েছে, তেমনই বিনোদন জগতের অলিন্দেও লেগেছে তার তপ্ত আঁচ। তবে সব ছাপিয়ে এখন আলোচনায় আরজি করের সেই অভিশপ্ত ঘটনার নির্যাতিতার...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর