এআইতে ফিরলেন উত্তম কুমার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৬ পিএম

মহানায়ক উত্তম কুমার যে আজও তুমুল জনপ্রিয়, তা প্রমাণ করে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সে তৈরি তার ছবিগুলো। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাঙালির প্রিয় নায়কের জন্মদিনের আগে প্রকাশিত ছবিগুলোয় আবেগে ভাসছে দুই বাংলার সিনেপ্রেমীরা। মহানায়কের বর্ণাঢ্য ক্যারিয়ারের খানিকটা থাকছে প্রতিবেদনে।

বাঙালির প্রাণের মহানায়ক উত্তমকুমার বেঁচে থাকলে আজ বয়স হতো ৯৮ বছর। আজও দুই বাংলার সিনেপ্রেমীরা বুঁদ হয়ে থাকেন ‘সাগরিকা’ ‘হারানো সুর’, ‘পথে হল দেরি’, ‘সপ্তপদী’র মতো চলচ্চিত্রে।

১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর কলকাতার ভবানীপুরে মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলেন এই কিংবদন্তি। রূপ আর দক্ষ অভিনয়শৈলী দিয়ে তিন দশকেরও বেশি সময় বাংলা সিনেমায় রাজত্ব করেছেন এ অভিনেতা।

প্রথম মুক্তি পাওয়া ছবি ‘দৃষ্টিদান’ দিয়ে আলোচনায় না এলেও ১৯৫৩ সালের ‘সাড়ে চুয়াত্তর’ ঝড় তোলেন টালিপাড়া।

উত্তম-সুচিত্রা জুটি আজও তেলেভাজার মতোই হিট তাইতো এই জুটির ৩০টি সিনেমার মধ্যে ২৯টিই ছিল ব্লকবাস্টার হিট। আজকের দিনেই টেলিভিশনে মহানায়কের কোন সিনেমা প্রচারিত হলেই মুগ্ধ হয়ে যান আট থেকে আশির দর্শকরা।

সত্যজিৎ রায়ের নায়ক ছবি দিয়ে উত্তমকুমার প্রমাণ করেন তিনিই আপামর বাঙালির প্রিয় মহানায়ক। অভিনয়ের জন্য ১৯৬৭ সালে ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ ও ‘চিড়িয়াখানা’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন উত্তমকুমার।

মৃত্যুর চার দশক পেরিয়ে গেলেও দর্শকের মাঝে তার জনপ্রিয়তা যে এতটুকু কমেনি তারই প্রমাণ মিলল আবার। ভক্তদের ঘুম কেড়েছে এআই প্রযুক্তিতে তৈরি ভাইরাল উত্তমকুমারের নতুন রূপের ছবি। নীল-সাদা স্যুট কিংবা জিন্স-টিশার্টের মতো আধুনিক পোশাকে উত্তমকুমার যেন অতুলনীয়।

একাত্তর/আরএ
বিশ্বজুড়ে সুন্দরের সবচেয়ে বড় মহাযজ্ঞের অবসান ঘটিয়ে অবশেষে উদযাপিত হলো নতুন বিশ্ব সুন্দরীর অভিষেক। ভিয়েতনামের চোখধাঁধানো নাহ ট্রাং শহরে আয়োজিত 'মিস ওয়ার্ল্ড ২০২৬' আসরের রক্ত গরম করা ফাইনালে...
মাথায় ঝলমলে এক বিশ্বসুন্দরীর মুকুট পরার সুদূরপ্রসারী স্বপ্ন নিয়ে ভিয়েতনামের জমকালো মঞ্চে পা রেখেছিলেন বাংলাদেশের সামানজার সাঈদ। মূল লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ক্যাটাগরি ‘বিউটি উইথ আ পারপাস’-এ...
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার অধিকার রক্ষায় যারা বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেছিলেন, সেই বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন দেশের শোবিজ তারকারা। সামাজিক মাধ্যম থেকে শুরু করে...
বর্তমান সময়ে কলকতার অন্যতম ব্যস্ত অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় নিজেকে নতুনভাবে আবিষ্কার করছেন। চলতি মাসে তাঁর অভিনীত সিরিজ ‘আদালত ও একটি মেয়ে’ মুক্তি পেতে চলেছে। গত এক বছরে তথাকথিত বাণিজ্যিক ছবির...
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর