বানৌজা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দক্ষিণাঞ্চলে দিনব্যাপী সফর

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পিএম

বাগেরহাটের মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি (বানৌজা)-তে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে নৌপথে তিনি বানৌজা মোংলার জেটিতে পৌঁছান।

এর আগে সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারযোগে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টার দিকে আকাশপথ থেকে হিরণ পয়েন্টসহ সুন্দরবনের প্রাকৃতিক রূপ ও ভৌগোলিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।

সুন্দরবন পরিদর্শন শেষে সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। সেখান থেকে সড়ক ও নৌপথের সমন্বয়ে বাগেরহাটের মোংলায় অবস্থিত বানৌজা ঘাঁটিতে পৌঁছান তিনি।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১টা ৪৫ মিনিটে বানৌজার ওয়ার্ডরুমের সভাকক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সভায় খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসক উপস্থিত থাকবেন।

সভা শেষে বেলা ২টা ৪৫ মিনিটে মোংলা বন্দরের জেটি পরিদর্শনের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী এবং বিকেল ৩টায় সেখানে পৌঁছে বন্দরের সার্বিক কার্যক্রম ঘুরে দেখবেন। পরবর্তীতে বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) এলাকার উদ্দেশে রওনা হবেন এবং বিকেল সাড়ে ৩টায় ওই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন।

দিনব্যাপী খুলনা ও বাগেরহাটের সরকারি কর্মসূচি সম্পন্ন করে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকেল পাঁটায় তাঁর রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসন নিচ্ছিদ্র নিরাপত্তা ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করেছে।

একাত্তর/এআরএস
বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, সম্প্রসারণ কাজ পর্যালোচনা এবং প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনসহ দিনব্যাপী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিতে যোগ দিতে বৃহস্পতিবার দেশের...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকে- সাজেক গণ অধিকার পরিষদের (ইউপিডিএফ সমর্থিত) ডাকা পথ অবরোধকে কেন্দ্র করে চরম সহিংসতা ও গোলাগুলির খবর পাওয়া গেছে। আটকে পড়া পর্যটকদের আইনশৃঙ্খলা...
পারস্য উপসাগরে এক নজিরবিহীন ও সংবেদনশীল সামরিক অভিযানে অবৈধভাবে তেল পরিবহনে জড়িত চারটি জ্বালানিবাহী জাহাজে একযোগে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির...
নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এসএ টিভির সাবেক সিনিয়র রিপোর্টার এস কে সৌরভের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাতে ফুটবলের আসল উন্মাদনা আর চমকপ্রদ নাটকের এক নিখুঁত কোলাজ দেখল পুরো বিশ্ব! বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে পিছিয়ে পড়েও ডেক্লান রাইসের শেষ মুহূর্তের দেবদূতের মতো আবির্ভাবে ২-২...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর