২৫০ কোটি রুপিতে ওটিটিতে বিক্রি হলো ‘জওয়ান’

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৯ পিএম

উত্তরোত্তর আয় বৃদ্ধির মাঝেই ফের লক্ষ্মীলাভ হলো শাহরুখ খানের ছবি জওয়ানের। সাড়া জাগানো ছবিটির স্বত্ত্ব কিনলো ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।

আড়াইশ’ কোটি ভারতীয় রুপিতে ছবিটির কিনেছে নেটফ্লিক্স। খবর আনন্দবাজার পত্রিকার।

৭ সেপ্টেম্বর মুক্তির পর থেকেই বক্স অফিসে ‘জওয়ান’ ঝড়। মুক্তির দিনেই ভারতের বক্স অফিসে মোট ৭৫ কোটির ব্যবসা করে খাতা খোলে সিনেমাটি। এরপর থেকেই প্রতিদিনই নজির গড়ছে এই ছবির বক্স অফিস আয়।

রোববারাই বিশ্বব্যাপী ব্যবসায় ৫০০ কোটি ছাড়িয়েছিল ‘জওয়ান’। মুক্তির পাঁচ দিনের মাথায় ভারতে ৩০০ কোটির গণ্ডি পার করেছে এই ছবি। হিন্দি ছবির ইতিহাসে ‘জওয়ান’-ই প্রথম ছবি, যা মাত্র চার দিনের মাথায় পেরিয়েছে ৫০০ কোটির গণ্ডি।

ভারতের বক্স অফিসে চলতি বছরের তৃতীয় হিন্দি ছবি ‘জওয়ান’, যা ৩০০ কোটির বেশি ব্যবসা করেছে। এর আগে ‘পাঠান’ ও ‘গদর ২’ সেই নজির গড়ে।

‘জওয়ান’-এর কারণেই ভারতে ফের চাঙ্গা হয়ে উঠছে ‘সিঙ্গল স্ক্রিন’ থিয়েটারগুলো।বক্স অফিসের নিরিখে শুধু ‘পাঠান’-নয়, হলিউডি ছবির সঙ্গেও পাল্লা দেবে ‘জওয়ান’।

তবে কবে থেকে নেটফ্লিক্সে ‘জওয়ান’ দেখা যাবে সে বিষয়ে নির্মাতারা এখনও কিছু জানায়নি।

আমদানি করা ছবি হিসেবে প্রথম একই সঙ্গে বাংলাদেশেও মুক্তি পেয়েছে ছবিটি। প্রথম দিন ব্লকবাস্টার সিনেমাস ও স্টার সিনেপ্লেক্সে সন্ধ্যায় একটি করে শো হলেও আনুষ্ঠানিকভাবে এক দিন পরে ৮ সেপ্টেম্বর মাল্টিপ্লেক্সসহ দেশের ৪৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। প্রতিদিন ২৫৩টি করে শো চলছে ছবিটির।

কেএসএইচ
বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে প্রকাশ্যে এলো তার বহুল আলোচিত সিনেমা 'কিং' এর মুক্তির তারিখ।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হলো এক জাঁকজমকপূর্ণ ইভেন্ট, যেখানে বলিউড বাদশা শাহরুখ খান দুবাই-ভিত্তিক ড্যানিউব গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রিজওয়ান সাজনের...
বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের জন্মদিন আগামী ২ নভেম্বর। প্রতিবছর প্রিয় নায়ককে একনজর দেখতে বান্দ্রার সমুদ্রতীরের সাদা বাংলো মান্নাতের সামনে ভক্তদের ভিড় সবার নজর কাড়ে। 
তিন দশকেরও বেশি ক্যারিয়ারে প্রথমবারের মতো সেরা অভিনেতা হিসাবে ভারতী জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান। 
মাথায় ঝলমলে এক বিশ্বসুন্দরীর মুকুট পরার সুদূরপ্রসারী স্বপ্ন নিয়ে ভিয়েতনামের জমকালো মঞ্চে পা রেখেছিলেন বাংলাদেশের সামানজার সাঈদ। মূল লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ক্যাটাগরি ‘বিউটি উইথ আ পারপাস’-এ...
লক্ষ্মীপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নাতি-নাতনিসহ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ডুবে যাওয়া দাদাকে বাঁচাতে পানিতে নেমে দুই শিশুরও সলিলসমাধি হয়। 
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক ‘কসমেটিকা ঢাকা’ প্রদর্শনীর সমাপনী দিনে দেশসেরা কসমেটিকস উৎপাদক কোম্পানি এবং সেরা প্যাভিলিয়নের সম্মাননা...
একেই বলে ‘সর্ষের মধ্যে ভূত’! টেলিভিশনের পর্দায় যিনি দিনরাত অপরাধীদের কীর্তিকলাপ ফাঁস করতেন, স্বয়ং তিনিই এবার জড়িয়ে পড়লেন এক বিশাল অপরাধ সাম্রাজ্যের জালে! মাদক চোরাচালানের দায়ে মিশরের বহুল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর