যমুনা ব্লকবাস্টারে জওয়ানের বিশেষ প্রদর্শনী

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫২ পিএম

জওয়ান তাণ্ডবে মেতেছে সারা বিশ্ব। বাদ যায়নি বাংলাদেশও। সেই উন্মাদনার কিছুটা লেগেছে অনন্ত গ্রুপের অনন্ত টেরাসাসে। প্রতিষ্ঠানটি গত দুই দিন যমুনা ব্লকবাস্টারে আয়োজন করেছিল জাওয়ানের বিশেষ প্রদর্শনীর।

চারিদিকে টিকিটের জন্য হাহাকার। সপ্তাহ পার হয়ে গেলেও সুযোগ মেলেনি ভারতের হিন্দি সিনেমা জওয়ান দেখার। তাই জওয়ানের প্রদর্শনীর মাধ্যমে রুচিশীল দর্শকের কমিউনিটি বিল্ডআপের অংশ হিসেবেই আয়োজন করা হয়েছিল দুই দিনের এই বিশেষ প্রদর্শনীর।

অনন্ত টেরাসাসের ভাইস প্রেসিডেন্ট তামান্না রাব্বানী বলেছেন, আমরা প্রতিবছর একটি করে সিনেমা প্রদর্শনী করি। কিন্তু এ বছর শাহরুখ খানের জওয়ানের জন্য আমাদের কাছে এত রিকোয়েস্ট আসলো, এরপর ভাবলাম এটা করতে হবে আমাদের।

অনন্ত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শরিফ জহির বলেছেন, এখানে সবাই পরিবার নিয়ে সিনেমা দেখতে আসছে। তাও জওয়ানের মতো সিনেমা, যা সবাই দেখতে চায়।

দুই দিনের এই বিশেষ প্রদর্শনীতে সিনেমাটি দেখার সুযোগ পেয়েছেন গুলশান ক্লাব, আমেরিকান এলামনাই এসোসিয়েশন ও উত্তরা ক্লাবের সদস্যরা।

আয়োজকেরা বলছেন এই ধরনের বিশেষ প্রদর্শনী পরিবারের সদস্যদের নিয়ে ভালমানের সিনেমা দেখার অভ্যাস তৈরি হবে। যার মধ্যে দিয়ে এগিয়ে যাবে দেশীয় সিনেমাও।

একাত্তর/পিএজে
বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে প্রকাশ্যে এলো তার বহুল আলোচিত সিনেমা 'কিং' এর মুক্তির তারিখ।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হলো এক জাঁকজমকপূর্ণ ইভেন্ট, যেখানে বলিউড বাদশা শাহরুখ খান দুবাই-ভিত্তিক ড্যানিউব গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রিজওয়ান সাজনের...
বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের জন্মদিন আগামী ২ নভেম্বর। প্রতিবছর প্রিয় নায়ককে একনজর দেখতে বান্দ্রার সমুদ্রতীরের সাদা বাংলো মান্নাতের সামনে ভক্তদের ভিড় সবার নজর কাড়ে। 
তিন দশকেরও বেশি ক্যারিয়ারে প্রথমবারের মতো সেরা অভিনেতা হিসাবে ভারতী জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান। 
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
চলমান ইরান যুদ্ধের কারণে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো স্পর্শকাতর মার্কিন অস্ত্র ভাণ্ডারে মারাত্মক সংকট তৈরি হয়েছে, গণমাধ্যমে এমন গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর নজিরবিহীন...
ইসরাইলের ওপর ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের মতো আরও ভয়াবহ ও বিশাল পরিসরে একটি সমন্বিত বহুমাত্রিক আক্রমণের ছক কষছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইসরাইলি গোয়েন্দা তথ্যের বরাতে জেরুজালেম পোস্টের...
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অন্তত ১২ শিশু অসুস্থ হয়ে পড়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর