গলায় বাঘের নখ ঝুলিয়ে গ্রেপ্তার বিগ-বস প্রতিযোগী

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১১:১২ এএম

বাঘের নখ দিয়ে লকেট বানিয়ে গলায় ঝুলিয়ে রাখার অপরাধে ভারতীয় জনপ্রিয় রিয়ালিটি শো বিগবসের তারকা ভার্থুর সন্তোষকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রতিযোগিতা চলাকালীন বিগবসের ঘর থেকেই গ্রেপ্তার হয়েছেন।

ভারতে বাঘের চামড়া, হাড়, নখ কেনাবেচা করা আইনবিরোধী। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়,  ‘বিগ বস কন্নড় ১০’ এর প্রতিযোগী ভার্থুর সন্তোষের গলার লকেটটি বাঘের নখ দিয়ে তৈরি জানতে পেরে, সেখানে হাজির হন বন দফতরের কর্মকর্তারা। তারা লকেটটি পরীক্ষা করে নিশ্চিত হন তা আসল বাঘের নখ দিয়ে তৈরি। এরপর তারা ভার্থুরকে গ্রেপ্তার করেন।

সোমবার ভার্থুরকে বেঙ্গালুরু আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়। তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে বিচার বিভাগ।

সন্তোষ একজন গরু ব্যবসায়ী। অভিযোগ প্রমাণিত হলে তার তিন থেকে সাত বছরের জেল হতে পারে।

একাত্তর/পিএজে
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
অভিনেত্রী হেইডেন পেনেটিয়ার মৃত্যুর পর গ্লামার জগতের সঙ্গে মাদকাসক্তের বিষাক্ত সম্পর্কের বিষয়টি আবারও লাইম লাইটে। ক্রমেই বেরিয়ে হলিউডের ঝলমলে আলো ও আড়ালের সব অন্ধকার। মাত্র ১৬ বছর বয়সে যখন জনপ্রিয়...
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর