বিয়ে করেছেন সাউথ কোরিয়ান অভিনেত্রী চা চাং হোয়া

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০১:১০ পিএম

বিয়ে করেছেন সাউথ কোরিয়ার জনপ্রিয় ড্রামা ‘ক্রাশ ল্যান্ডিং অন ইউ’-র অভিনেত্রী চা চাং হোয়া। ঘরোয়া আয়োজনে শুক্রবার সিউলে বিয়ে সেরেছেন এই অভিনেত্রী। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন নব দম্পতির কাছের বন্ধুরা। চা চাং হোয়ার স্বামী একজন তরুণ ব্যবসায়ী।

তাদের বিয়ের তিনটি ছবি প্রকাশ করে চা চাং হোয়া ব্যক্তিগত এজেন্সি আইওকে কোম্পানি। আইওকে কোম্পানি এক বিবৃতিতে বলে, ‘চা চাং হোয়া জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। সবার সহযোগিতা আশা করছি।’ প্রকাশিত ছবিগুলোতে তাকে সাদা গাউন পরিহিত অবস্থায় দেখা যায়।

২০০৫ সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেন চা চাং হোয়া। অভিনয় করেছেন, ‘ক্রাশ ল্যান্ডিং অন ইউ’, ‘ডক্টর পার্ক ক্লিনিক’সহ অনেক ড্রামা সিরিজে। এছাড়া কোরিয়ান ব্লকবাস্টার সিনেমা ‘ট্রেন টু বুসান’-এও তিনি অভিনয় করেছেন।

একাত্তর/পিএজে
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
বিশ্বসংগীতের পপ-কুইন টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবল (এনএফএল) তারকা ট্র্যাভিস কেলসির সেই বহুল আলোচিত ‘সিক্রেট ওয়েডিং’ নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং বর! দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কেলসি...
টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর