ওটিটিতে আসছে ফারুকীর ‘শনিবার বিকেল’

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৯:২১ পিএম

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি না পেলেও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘শনিবার বিকেল’।

ভারতীয় প্ল্যাটফর্ম সনি লিভে শুক্রবার সিনেমাটির স্ট্রিমিং হতে যাচ্ছে চলতি বছরের মার্চে আমেরিকা ও কানাডায় মুক্তি পাওয়া ছবিটি।

এই সিনেমার প্রায় দেড় মিনিটের একটি টিজার প্রকাশ করে স্ট্রিমিংয়ের ঘোষণা দিয়েছে সনি লিভ।

নিজের ভেরিফায়েড ফেসবুকে ফারুকী লিখেছেন, এক সাথে এতো কিছু আসছে যে আমারই দিশেহারা অবস্থা। শনিবার বিকেল ওটিটিতে আসছে, ফাইনালি, ২৪ নভেম্বর, সনি লিভ-য়ে। বাংলাদেশের বাইরে পৃথিবীর যে কোনো দেশ থেকে দেখা যাবে!

হলি আর্টিজানের নির্মম ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ‘শনিবার বিকেল’ দেশের সেন্সর বোর্ডে আটকে আছে প্রায় সাড়ে চার বছর ধরে।

দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে বহু চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ফারুকী।

‘শনিবার বিকেল’ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত চট্টপাধ্যায়, নুসরাত ইমরোজ তিশা, ইন্তেখাব দিনার এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।

বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’। বাংলা ভাষা ছাড়াও ইংরেজিতেও হয়েছে ডাবিং। 

কেএসএইচ
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার উন্মোচন করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় 'D23' ফ্যান কনভেনশনে প্রকাশিত দুই মিনিটের এই ঝলকটিতে...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর