শুটিং সেটে মালয়েশিয়ান অভিনেত্রীর মৃত্যু

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১০:১৮ এএম

শুটিং সেটে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন মালয়েশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী কুইনজি চেং।

অভিনেত্রীর মৃত্যুর বিষয়ে তার ফেসবুক ও ইনস্টাগ্রামে এক বিবৃতিতে জানানো হয়, মাত্র ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী ব্রেন অ্যানিউরিজমের শিকার হয়ে মারা গেছেন।

চায়না প্রেস জানায়, স্বাভাবিক অবস্থায় শুটিংয়ে আসার কিছুক্ষণ পর থেকেই অসুস্থবোধ করেন কুইনজি চেং। হঠাৎ করে তার হৃদস্পন্দন বেড়ে যায় এবং হাত-পা ও ঠোঁট বেগুনী হয়ে যায়। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলেও তার আগেই এই অভিনেত্রীর মৃত্যু হয়।

মালয়েশিয়ান সংগীতশিল্পী চাই জি জানান, স্কোয়াড সেকাওয়ান নামের একটি চ্যানেলের শুটিং সেটে মারা যান কুইনজি। সকালের নাশতা সেরে সাড়ে ৮টার দিকে শুটিং শুরু করার সময় তাকে সুস্থ মনে হয়েছিল।

একাত্তর/পিএজে
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
শুধু পর্দার অভিনয় দিয়েই নয়, বাস্তব জীবনেও এক বিরল দেশপ্রেমের উদাহরণ গড়েছিলেন নানা পাটেকার। ১৯৯৯ সালের ঐতিহাসিক কারগিল যুদ্ধের সময় সরাসরি দেশের সেবা করতে সীমানায় ছুটে গিয়েছিলেন তিনি।
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর