ওপার বাংলায় জনপ্রিয়তা নেই শাকিবের, দাবি প্রযোজকের

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৬:০৬ পিএম

বাংলাদেশের চলচ্চিত্র জগতে শাকিব খানের একছত্র রাজত্ব। বরাবরই তিনি নতুন নতুন লুকে ধরা দিচ্ছেন বড় পর্দায়। তবে ঢালিউডের এই কিং খানের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে ওপার বাংলায়।

এই তো কিছুদিন আগের কথা—‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে নতুন করে আলোচনায় আসেন এই নায়ক। আসছে ঈদে মুক্তি পেতে চলেছে বিগ বাজেটের সিনেমা ‘রাজকুমার’। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে সিনেমার পোস্টারও।

শাকিব খান একসময় পশ্চিমবঙ্গেও অভিনয় করেছেন। শ্রাবন্তী, শুভশ্রীসহ বহু নায়িকার সঙ্গে সিনেমা করেছেন তিনি। দিনের পর দিন থেকেছেন কলকাতায়। কিছু আলোচিত সিনেমায় কাজও করেছেন। সব মিলে পশ্চিম বাংলার চলচ্চিত্রশিল্পে বেশ পরিচিত নাম শাকিব।

অথচ সেই অভিনেতাই নাকি অভিনয় পারেন না বা জানেন না! এমন কি কখনো হতে পারে? অবশ্য একজন হিট নায়ককে নিয়ে আলোচনা-সমালোচনা থাকবেই। তবে শাকিব খানকে নিয়ে প্রায় সময় এই গুঞ্জন ওঠে যে তিনি নাকি অভিনয়ই জানেন না!

এবার এ কথা বলেছেন টালিউডের নামকরা প্রযোজক রানা সরকার। বেসরকারি একটি টেলিভিশনে প্রচারিত অডিও বার্তায় শাকিব খান প্রসঙ্গে রানা বলেন, ‘শাকিব জনপ্রিয় হলেও পশ্চিমবঙ্গে তার সিনেমার দর্শকপ্রিয়তা নেই। সুপারস্টারের সিনেমা যেমন চলা উচিত, যেমন দেব, জিৎ, সোহম—সে রকম চলে না। শাকিব খান হয়তো খুব জনপ্রিয়, কিন্তু অভিনয়ে অন্য যারা নাম করছেন, তাদের তুলনায় অতটা ভালো নয়।’

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় শাকিব খান ছবি করলেও হলগুলো এই নায়কের সিনেমায় ততটা আগ্রহী নয় বলে মন্তব্য রানা সরকারের।

তিনি বলেন, ‘শাকিব খানের সিনেমা হলে তো চলেই না, বাংলার কোনো স্যাটেলাইট চ্যানেলেও তাকে সেই দামটা দেয় না, যে দামটা দেব, জিতের মতো নায়কদের আছে।’

শাকিব খান সুপারস্টার ঠিকই, তবে এই নায়ক যদি আরও অভিনয়ের দিকে মনোযোগ দিতেন, তাহলে ভালো হতো বলে মনে করেন রানা সরকার। পশ্চিমবঙ্গের নায়কদেরও প্রায় সময় কটাক্ষ করেন টালিউডের এই প্রযোজক। তাদের অভিনয় পারা না–পারা এবং নানা দুর্বলতা নিয়ে তোলেন প্রশ্ন। এবার শাকিব খানের মতো জনপ্রিয় নায়কের অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন এ প্রযোজক।

এনএন
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের মতো বড় পর্দার মেগাস্টাররা দীর্ঘদিন ধরে টিভির পর্দায় রাজত্ব করছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও এক হেভিওয়েট নাম! দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের বাসিন্দা সুমাইয়া (১৮) নামে এক তরুণী হামের...
নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের স্বাস্থ্য খাতের ব্যাপক শূন্যপদ পূরণে জোরদার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী...
সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজ পালন শেষে অবশিষ্ট সাশ্রয়ের অর্থ হজযাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ প্রক্রিয়ায় মোট চার হাজার ৩৪১ জন...
ইন্দোনেশিয়ার কুখ্যাত আগ্নেয়গিরি ‘আনাঙ্ক ক্রাকাতোয়া’র তীব্র অগ্ন্যুৎপাতের ফলে নির্গত আগ্নেয় ছাইয়ে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। এর সরাসরি প্রভাবে রোববার দেশের প্রধান প্রবেশদ্বার জাকার্তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর