ফোবানা কনভেনশনে আজীবন সম্মাননা পাচ্ছেন শিল্পী খোরশেদ আলম

আপডেট : ১৬ মে ২০২৪, ১১:২০ পিএম

চলতি বছর আগস্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোবানার ৩৮তম কনভেনশন। এটি ৩৮ তম ফোবানা কনভেনশন মেরিল্যান্ড-২০২৪। তিনদিন ব্যাপী জমকালো এই কনভেনশন হবে ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে।

সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কনভেনশন সম্পর্কে জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মিনি বাংলাদেশ তুলে ধরা হবে আমেরিকায় ফোবানা কনভেনশনের মাধ্যমে।

কনভেনশনের আহ্বায় জাহাঙ্গীর কবির বাবলু জানান, ফোবানা কনভেনশনে বাংলাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী খোরশেদ আলমকে আজীবন সন্মাননা দেয়া হবে।

১৯৮৭ সালে বৃহত্তর ওয়াশিংটনের কিছু মানুষ উত্তর আমেরিকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিদের একটি ছাদের নিচে নিয়ে আসার লক্ষ্যে গঠন করা হয় নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন – এনএবিসি। ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, বোস্টোন, ডালাস সম্মেলন শেষে এই সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা -ফোবানা।

আগামী ৩০ আগস্ট- ১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় কনভেনশন জুড়ে মিউজিকাল কনসার্টে থাকবে বিখ্যাত ও জনপ্রিয় শিল্পীরা। এছাড়া ফ্যাশন শো, সেমিনার, কমেডি শো, ট্রেড ফেয়ার, বুক ফেয়ার, বাংলাদেশি ফিল্ম ফেস্টিভাল থকাছে আয়োজনে। ইভেন্ট পার্টনার হিসেবে আছে ‘অন্তর শোবিজ’।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোবানার ষ্ট্যান্ডিং কমিটির ট্রেজারার ফিরোজ আহমেদ, অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, বিশিষ্ট গায়ক খোরশেদ আলম, মডেল-অভিনেত্রী শখ, মীরাক্কেল চ্যাম্পিয়ান আবু হেনা রনি, এফবিসিসিআই এর পরিচালক মাহবুব আলম ভূইয়া।

 

এনএন
ড্রামা এবং কমেডি বিভাগে ছয়টি পুরস্কার জিতে ৭৫তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে বাজিমাত করলো সাক্সেশন ও দ্য বিয়ার।
ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে ভারতের দিল্লিতে অন্তত ১৬টি মেট্রো স্টেশন বন্ধ থাকার প্রভাব পড়েছে বিচারিক কর্মকাণ্ডেও। বহু আইনজীবী ও সুপ্রিম কোর্টের কর্মী সময়মতো আদালতে পৌঁছাতে না পারায় বিষয়টি সরাসরি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে এবার জুলাই গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ...
আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সঙ্কেত...
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার দ্রুত তদন্ত ও বিচার নিষ্পত্তিসহ একাধিক দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর