এমি'র মঞ্চে দ্য বিয়ার ও সাক্সেশনের বাজিমাত

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৮:০৬ পিএম

ড্রামা এবং কমেডি বিভাগে ছয়টি পুরস্কার জিতে ৭৫তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে বাজিমাত করলো সাক্সেশন ও দ্য বিয়ার।

এ বছর প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের আসর বসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডাউনটাউন লস এঞ্জেলেসের পিকক থিয়েটারে। ১৫ জানুয়ারি অনুষ্ঠানটি সম্প্রচার করে মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স। 

১ জুন, ২০২২ থেকে ৩১ মে, ২০২৩ পর্যন্ত সেরা প্রাইমটাইম টেলিভিশন প্রোগ্রামকে সম্মানিত করেই এবারের এমি অ্যাওয়ার্ডস ঘোষণা করা হয়েছে। 

এবছর এমি অ্যাওয়ার্ডসে সাক্সেশন, বিফ এবং দ্য বিয়ার এই টিভি সিরিজ সবচেয়ে বেশি পুরুষকার ঘরে তুলেছে।

সাক্সেশনে দুর্দান্ত অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন সারাহ স্নুক, কাইরান কুলকিন ও ম্যাথু ম্যাকফ্যাডিয়েন। এছাড়াও আউটস্ট্যান্ডিং ড্রামা সিরিজ বিভাগে পুরস্কার জিতেছে টিভি সিরিজটি।

সাকসেশনের নির্মাতা জেসি আর্মস্ট্রং বলেন, সিরিজটি শেষ হওয়া দুঃখের ছিলো, তবে এটি করতে পেরে আমি খুব খুশি।

অন্যদিকে স্যার এলটন জন তার প্রথম এমি অ্যাওয়ার্ড জিতেছেন এবং অবশেষে তিনি ইজিওটি স্ট্যাটাস পেয়েছেন। এর মধ্যদিয়ে তিনি অভিনয়শিল্পীদের একচেটিয়া ক্লাবে যোগ দিয়েছেন। এই ক্লাবের সদস্যরা এমি, গ্র্যামি, অস্কার এবং টনি পুরস্কার জিতেছেন।

এদিকে হোয়াইট লোটাস এবং অ্যাবট এলিমেন্টারি এই দুই টিভি সিরিজও এমি অ্যাওয়ার্ডস পেয়েছে। 

এর আগে গেলো জুলাই মাসে এমি'র মনোনয়ন ঘোষণা করা হয়েছিল এবং অনুষ্ঠানটি মূলত সেপ্টেম্বরের জন্য নির্ধারিত ছিলো। তবে হলিউডের লেখক ও অভিনেতাদের ধর্মঘটের জন্য পরে এর সময় পরিবর্তন করা হয়। 

আরবিএস
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
অভিনেত্রী হেইডেন পেনেটিয়ার মৃত্যুর পর গ্লামার জগতের সঙ্গে মাদকাসক্তের বিষাক্ত সম্পর্কের বিষয়টি আবারও লাইম লাইটে। ক্রমেই বেরিয়ে হলিউডের ঝলমলে আলো ও আড়ালের সব অন্ধকার। মাত্র ১৬ বছর বয়সে যখন জনপ্রিয়...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার উন্মোচন করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় 'D23' ফ্যান কনভেনশনে প্রকাশিত দুই মিনিটের এই ঝলকটিতে...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর