পরীমনির বাউন্ডুলে জীবনের প্রথম জাদুকর কে?

আপডেট : ৩০ জুন ২০২৪, ০৭:২৪ পিএম

বিশ্ব ক্যামেরা দিবস উপলক্ষ্যে ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি সামাজিক মাধ্যমে শেযার করেছেন তার বাউন্ডুলে জীবনের সুখস্মৃতি।

পরী লিখেছেন, আমার বাউন্ডুলে জীবনের প্রথম জাদুকর, যিনি আমাকে স্থীর এবং চরম ধৈর্য নিয়ে কোন কাজে মনোনিবেশ করাতে পেরেছিলেন। সেটা ফটোগ্রাফি! আমি তার মতন এত সাহস নিয়ে সাপ-টাপ এর ছবি হয়তো তুলতে পারিনি। কিন্তু অনেক প্রজাপতির ছবি তুলেছি। এমন হয়েছে যে, একটা ঠিকঠাক ক্লিক করতে আমার তিন-চার ঘন্টাও লেগে যেতো! এমন এমন প্রজাপতির ছবি তুলেছি যার নামও আমি জানিনা। ছবি তুলে ভাইয়াকে পাঠাতাম। উনি নাম বলে দিতেন।

পরীমনি তার সাথে ছবি শেয়ার করে লেখেন, আমি যার সাথে এই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি, তিনি দেশের অন্যতম ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার। তিনি বলেন, ছবি তোলার প্রেমে পড়ে এক দিনেই ছয়টা লেন্সসহ ক্যামেরা কিনে ফেললাম ২০১৮ তে। তার দুই তিন মাস পরেই ভাইয়া একটা কুমির ফার্মের দেখভালের দায়িত্বে চলে যান উখিয়া কক্সবাজার। তারপর আর কি...! আমিও আমার ক্যামেরা তুলে রেখে দেই আলমারিতে। শেষ।

তবে ছয় বছর আগের ছবির গল্প পোস্ট করার কারণ শুধুই ক্যামেরা দিবস নয়। পুরোনো ক্যামেরার ধুলো ঝেড়ে মুছে ছবি তোলায় আবারও মনোনিবেশ করলেন পরী। তিনি বলেন, গত দুদিন আমি বনে বাদাড়ে ঘুরেছি। অনেক ছবি তুলেছি। ভাইয়া (আদনান আজাদ) সঙ্গে ছিলেন। আমার যে ধৈর্য্য তৈরি হয়েছে সেটারও একটা পরীক্ষা হয়ে গেছে। এখন আমারা অনেক দারুন দারুন ছবি তুলবো প্রজাপতি, ফুল আর পাখিদের।

 

এনএন
মাঠের সবুজ গালিচায় যখন লিওনেল মেসি একের পর এক ইতিহাস লিখছেন, তখন রূপালি পর্দার ওপারে বসে উল্লাসে মাতবেন না ঢালিউড কুইন পরীমণি, তা কি করে হয়! ফুটবল বিশ্বকাপে নিজের প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে বরাবরই...
রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ...
পরীমনি লিখেছেন, আমি মাইরা ফালাইতাম এইগুলারে পারলে। উফ! আমি আমার বাচ্চাকে কল্পনা করে ফেলেছি এখানে।
রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে নতুন চলচ্চিত্র। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এই...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর