দুই বন্ধুর যুগলবন্দীতে পদক পেলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “এহন কী উপায়?” 

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১০ পিএম

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব- কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ফেস্টিভ্যালে ১৮টি দেশের বিভিন্ন বিভাগের ১৫৩টি উন্মুক্ত ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাঝে সেরার সেরা নির্বাচিত হয়েছে তোফায়েল আহমেদ ও হাসিব হাসনাইন নির্মিত স্বল্পদৈর্ঘ্য  চলচ্চিত্র “এহন কী উপায়?” 

গত ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই উৎসবের মূল প্রতিপাদ্য ছিলো উপকূলীয় মানুষের জীবনযাত্রা। “এহন কী উপায়?” চলচ্চিত্রটি একটি মাঝির জীবনের গল্প, তার প্রেম, হতাশা ও সংগ্রামের চিত্র তুলে ধরেছে।

কাহিনির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন একজন মাঝি, যে প্রতিনিয়ত জীবনের টানাপোড়েনের সঙ্গে লড়াই করে চলে। প্রেমিকার প্রতি ভালোবাসা, জীবিকার সংগ্রাম এবং ভবিষ্যতের অনিশ্চয়তা মিলিয়ে তার জীবন হয়ে ওঠে এক দুঃখগাথা।

নির্মাতা হাসিব হাসনাইন এবং তোফায়েল আহমেদ জানান, তারা তাদের নির্মিত চলচ্চিত্রে কোনো কৃত্রিম উপকরণ ব্যবহার করেননি। চলচ্চিত্রের প্রতিটি চরিত্র ছিলো বাস্তব এবং প্রতিটি শব্দ ও সুর তাদের নিজেদের ধারণকৃত। প্রতিটি চিত্র ধারণে তারা ব্যবহার করেছেন প্রাকৃতিক আলো, গেয়েছেন নিজেদের লেখা মৌলিক গান। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উপকূলীয় জীবনযাত্রাকে উপস্থাপন করতে যা অনন্য ভূমিকা রেখেছে এবং পদক প্রাপ্ত হয়েছে।

এআরএস
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার উন্মোচন করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় 'D23' ফ্যান কনভেনশনে প্রকাশিত দুই মিনিটের এই ঝলকটিতে...
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর