ক্যাটিরিনা-ভিকির সংসারে আরেকটি সুসংবাদ!

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ পিএম

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়েই গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন। এমনকি তাদের প্রেমের খবরও ছিল সবার অগোচরে, যার পর ২০২১ সালের ডিসেম্বরে কঠোর নিরাপত্তায় চার হাত এক হয়েছিল। সম্প্রতি তাদের পরিবারে এসেছে নতুন অতিথি- আর তারই মাঝে ভিকি কৌশলের সংসারে যোগ হলো আরও এক নতুন সদস্য!

গত মাসেই ক্যাটরিনা ও ভিকি প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন। এই আনন্দের মাঝে, ভিকি সম্প্রতি একটি বিলাসবহুল গাড়ি কিনেছেন। অন্যান্য সেলিব্রিটিদের মতো এই খবরটিও তারা গোপন রাখতে চেয়েছিলেন। মাতৃত্ব নিয়ে ক্যাটরিনা প্রকাশ্যে কিছু না বলার মতো, এই নতুন খবরও ছিল লোকচক্ষুর আড়ালে।

তবে গুঞ্জনপাড়ার সূত্র অনুযায়ী, ভিকি কৌশল একটি লেক্সাস এলএম ৩৫০ ফোরএস  গাড়ি কিনেছেন, যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা। সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে ভিকি এই নতুন গাড়িতে হাজির হতেই খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে।

ভিকি কৌশল গত নভেম্বর মাসের ৭ তারিখে কন্যা সন্তানের বাবা হয়েছেন। সন্তানের বয়স এক মাস হতে চললেও, রাঘব-পরিণীতি কিংবা সিদ্ধার্থ-কিয়ারা তাদের সন্তানের নাম ঘোষণা করলেও ভিকি-ক্যাটরিনা এখনও তাদের ছেলের নাম প্রকাশ্যে আনেননি। এই বিষয়ে তারা চুপ করে আছেন।

সম্প্রতি একটি ফিল্মি পুরস্কারের অনুষ্ঠানে হাজির হন ভিকি কৌশল। সেখানে পাপারাজ্জিরা তাকে সামনে পেয়ে সরাসরি জিজ্ঞাসা করে বসেন, ছেলের কী নাম রাখলেন? ছবি শিকারিদের মুখে এমন হঠাৎ প্রশ্ন শুনে প্রথমে ভিকি হতবাক হয়ে যান। তারপর একটু থেমে হাসিমুখে জবাব দেন, সময় আসুক, জানাবো!

বলি পাড়ায় এই জুটির প্রেম থেকে শুরু করে বিয়ে- সব কিছুই ছিল গোপনীয়তায় মোড়া। তাদের ব্যক্তিগত জীবনে নতুন গাড়ি এলেও, সন্তানের নাম প্রকাশের ক্ষেত্রেও তারা সেই একই পথ অবলম্বন করছেন।

কাকপক্ষীও টের পাননি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রেম করছেন। তারপরই দুম করে বলিউডে পড়ল বোমা। কঠোর নিরাপত্তায়, গোপনীয়তা বজায় রেখে সাত পাকে বাঁধা পড়লেন ক্যাট ও ভিকি। ২০২১ সালের ডিসেম্বর মাসে জমজমাট বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।

এআরএস
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
তামিলনাড়ুর রাজনীতিতে এখন একটাই নাম- বিজয় থালাপাতি। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ের রাজনৈতিক দল ‘টিভিকে’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে ইতিহাস গড়েছে। রূপালি পর্দার ম্যাজিক এবার ব্যালট বক্সেও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর