বিতর্ক এড়াতে রাজ্যসভা ছাড়ছেন কোয়েল মল্লিক?

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৬:১০ পিএম

টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রীর রাজনৈতিক ক্যারিয়ার কি তবে এক বছরের মাথাতেই শেষের পথে?

রাজ্য রাজনীতির অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে এক বিস্ফোরক গুঞ্জন, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে নাকি ইস্তফা দিতে চলেছেন রঞ্জিত-কন্যা! আর এই পদত্যাগের জল্পনার আগুনে ঘি ঢেলে দিয়ে কোয়েলের আচমকা দিল্লি পাড়ি দেয়ার খবর ছড়াতেই বিনোদন ও রাজনৈতিক মহলে আলোচনার পারদ এখন তুঙ্গে।


যদিও এই হাই-প্রোফাইল পদত্যাগ ও দলবদলের গুঞ্জন নিয়ে খোদ অভিনেত্রী বা ঘাসফুল শিবিরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিলমোহর বা বক্তব্য মেলেনি। তবে রাজনীতির চাণক্যরা বলছেন—‘যা রটে, তার কিছু তো বটে!’

ফিরে যাওয়া যাক গত ফেব্রুয়ারি মাসে। তৃণমূল কংগ্রেস যখন আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে, তখন সবাইকে চমকে দিয়ে তালিকায় উদয় হয়েছিল কোয়েল মল্লিকের নাম।


রাজ্য পুলিশের সাবেক বিতর্কিত ডিজি রাজীব কুমার, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয় এবং সুপ্রিম কোর্টের তুখোড় আইনজীবী মেনকা গুরুস্বামীর মতো হেভিওয়েটদের পাশে কোয়েলের নাম থাকাটা ছিল এক প্রকার বিনমেঘে বজ্রপাত।

কারণ, টালিউডের আর পাঁচজন প্রথম সারির তারকার মতো কোয়েল মল্লিককে কখনো সক্রিয় রাজনীতি বা দলীয় মঞ্চে দেখা যায়নি। এমনকি রাজনীতির প্যাঁচপয়জার নিয়ে তিনি কখনো কোনো আগ্রহও প্রকাশ করেননি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে তাঁর রাজ্যসভায় যাওয়া এবং সেই গুরুদায়িত্ব গ্রহণ করার বিষয়টি অনেক অনুরাগী ও রাজনৈতিক বিশ্লেষককে বিস্মিত করেছিল।


তখন কোয়েলের ঘনিষ্ঠ মহলে ফিসফাস শুরু হয়েছিল যে, এই প্রস্তাব মেনে নেওয়ার পেছনে নাকি পর্দার আড়ালে অন্য কোনো ‘বড় শক্তির’ বা প্রভাবশালীদের হাত ছিল। পদত্যাগের গুঞ্জন উঠতেই সেই পুরোনো গুঞ্জনগুলো আবার নতুন করে ডালপালা মেলতে শুরু করেছে।

পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বেশ টালমাটাল। তৃণমূলের অন্দরে চোরা ভাঙন এবং বিভিন্ন স্তরের নেতাদের ঘনঘন অবস্থান পরিবর্তন ও দলবদলের হিড়িকের মাঝেই কোয়েল মল্লিকের এই সম্ভাব্য ইস্তফার খবর বিশেষ তাৎপর্য বহন করছে। তবে ঘাসফুল শিবির ছেড়ে কোয়েল কি অন্য কোনো বিরোধী বা বিদ্রোহী রাজনৈতিক শিবিরে নাম লেখাচ্ছেন?


এই প্রশ্নের জবাবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রগুলো একেবারেই অন্য ইঙ্গিত দিচ্ছে। তাদের দাবি, কোয়েল মল্লিক মূলত একজন আপাদমস্তক শিল্পী এবং অত্যন্ত মার্জিত ব্যক্তিত্বের অধিকারী। রাজনীতির কাদা ছোঁড়াছুঁড়ি বা দলীয় কোন্দলের নোংরা আবর্তে তিনি নিজেকে আর জড়াতে চান না।

 কোনো বিদ্রোহী দলে যোগ দেওয়া তো দূর অস্ত, বরং কোনো বিতর্ক না বাড়িয়ে অত্যন্ত ‘সম্মানজনকভাবে’ সংসদ পদ ছেড়ে দিয়ে রাজনীতি থেকে একটি নিরাপদ ও স্থায়ী দূরত্ব বজায় রাখতেই তিনি বেশি আগ্রহী। এখন দেখার বিষয়, কোয়েলের এই দিল্লি সফর তাঁর পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা নিয়ে আসে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় রাজনৈতিক চিত্রনাট্য!

এআরএস
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রায় ৩০০ মিলিমিটার বা ১২ ইঞ্চি মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নাগরিকদের জীবন ও...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
কক্সবাজারের আন্তর্জাতিক মানের উন্নয়ন ও পর্যটন বিকশিত করার প্রক্রিয়া বাঁধাগ্রস্ত করতে একটি সংস্থা আদালতের রায়কে অন্যায়ভাবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর