বলিউডের অন্ধকার দিক ফাঁস করলেন কৃতি!

আপডেট : ১২ মে ২০২৬, ১২:৩০ এএম

বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি' নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। প্রিয়াঙ্কা চোপড়া বা কারিনা কাপুরের মতো তারকাদের পর এবার এই বৈষম্য নিয়ে সপাটে ব্যাটিং করলেন কৃতি।


বিনোদন সমায়িকী- জিকিউ -এর সাথে এক সাম্প্রতিক সাক্ষাৎকারে কৃতি জানান, বলিউডের পুরুষতান্ত্রিক কাঠামো আজও নারী লিডদের পারিশ্রমিক নিয়ে ছিনিমিনি খেলে। তিনি বলেন, টাকা-পয়সা নিয়ে আমাদের সবসময় লড়াই করতে হয়। যখন কোনো প্রযোজক খরচ কমাতে চান, তখন প্রথমেই কোপ পড়ে নারী লিডের ফিতে। অথচ বাজেটের একটা বিশাল অংশ চলে যায় পুরুষ অভিনেতার পারিশ্রমিক দিতে।


কৃতির দাবি, ইন্ডাস্ট্রির রন্ধ্রে রন্ধ্রে পিতৃতন্ত্র এমনভাবে মিশে আছে যে ছোট ছোট বিষয়েও বৈষম্য ফুটে ওঠে। উদাহরণ হিসেবে তিনি বলেন, শুটিং সেটে প্রায়ই দেখা যায় নারী অভিনেত্রীকে আগে তৈরি হতে বলা হয়, যাতে পুরুষ অভিনেতাকে এক মুহূর্তও অপেক্ষা করতে না হয়। এটি অবচেতনভাবেই ঘটে, কিন্তু কৃতির মতে এই মানসিকতা বদলানো জরুরি।


কৃতি শ্যানন তাঁর ক্যারিয়ারের শুরুর দিকের একটি তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি মনে করেন, সম্মানটা কেবল কাজের জায়গায় নয়, ব্যবহারের মাধ্যমেও আসা উচিত। তিনি বলেন, আমার মনে আছে, একবার আমার এক পুরুষ সহ-অভিনেতা, যিনি আমার চেয়ে সিনিয়রও ছিলেন না, আমার চেয়ে অনেক ভালো মানের গাড়ি পেয়েছিলেন। সমস্যাটা গাড়ি নিয়ে নয়, সমস্যাটা ছিল সমান সম্মানের। বর্তমানের অনেক প্রযোজক ও পরিচালক প্রগতিশীল হলেও, এই পুরনো পক্ষপাতগুলো এখনও রয়ে গেছে।


ব্যক্তিগত লড়াইয়ের পাশাপাশি পর্দাতেও বড় ধামাকা নিয়ে আসছেন কৃতি। আগামী ১৯ জুন মুক্তি পাচ্ছে তাঁর নতুন রোমান্টিক ড্রামা 'ককটেল-২'। হোমি আদাজানিয়া পরিচালিত এবং ম্যাডক ফিল্মস প্রযোজিত এই ছবিতে কৃতির সাথে স্ক্রিন শেয়ার করবেন শাহিদ কাপুর এবং রশ্মিকা মান্দানা। সিসিলি ও দিল্লির মনোরম লোকেশনে চিত্রায়িত এই আধুনিক প্রেমের গল্পটি দর্শকদের নতুন স্বাদ দেবে বলে আশা করা হচ্ছে।


উল্লেখ্য, কৃতিকে সর্বশেষ দেখা গিয়েছিল আনন্দ এল রাইয়ের 'তেরে ইশক মে' ছবিতে ধানুশের বিপরীতে। ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও কৃতির অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছিল। তবে এবার 'ককটেল ২'-এর মাধ্যমে কৃতি বক্স অফিসে কতটা রাজত্ব করেন এবং ইন্ডাস্ট্রির বৈষম্য নিয়ে তাঁর এই সাহসী অবস্থান কোনো পরিবর্তন আনে কি না, সেটাই দেখার বিষয়।


বলিউডের 'মিমি' খ্যাত এই অভিনেত্রী প্রমাণ করে দিলেন, তিনি শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও প্রতিবাদের ভাষা জানেন। সমান কাজ করলে সমান পারিশ্রমিক, এই মৌলিক অধিকারের দাবিতে কৃতির এই সোচ্চার হওয়া বলিউডের ভবিষ্যৎ পথচলায় এক নতুন মাত্রা যোগ করলও। আকাশচুম্বী পারিশ্রমিক নেয়া তারকাদের ছায়া থেকে বেরিয়ে নারী অভিনেত্রীরা কবে তাঁদের যোগ্য সম্মান পান, এখন সেই অপেক্ষায় বলিউড পাড়া।

আরবিএস
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর