সালমান খানের ভাইরাল চিঠি

আপডেট : ০৬ মে ২০২৪, ১১:১৮ পিএম

বলিউডের ‘ভাইজান’ সালমান খানের হাতে লেখা একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সালমান খান সিনে ব্লিটজ ম্যাগাজিনে ভক্তদের সম্বোধন করে চিঠিটি লেখেন ৩৫ বছর আগে ১৯৯০ সালে।

সোশ্যাল মিডিয়া এবং পাপারাজ্জি ক্লিকের আবির্ভাবের আগে জনপ্রিয় তারকারদের সহজে সাক্ষাৎ পাওয়া যেতো না। কয়েক বছর আগ পর্যন্ত একজন সুপারস্টারকে দেখার একমাত্র উপায় ছিলো বড় পর্দায়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিজের ছবির দর্শকদের উদ্দেশেই এই আবেগঘন চিঠি লিখেছিলেন সালমান খান। ১৯৮৯ সালের ২৯ ডিসেম্বর মুক্তি পেয়েছিলো সালমান খানের ‘ম্যায়নে পেয়ার কিয়া’। তার ঠিক পরপরই এই চিঠিটি লেখা হয়েছিলো সালমান-ভাগ্যশ্রী জুটির এই ছবি ছিলো সুপারহিট। তার সেই ছবি ঘিরে দর্শকদের ভালোবাসা দেখে অভিভূত ছিলেন সালমান। লিখেছিলেন লম্বা এই চিঠি।

কৃতজ্ঞতা প্রকাশ করে সালমান লেখেন, আমি চাই আপনারা আমার সম্পর্কে একটা ছোট্ট বিষয় জানুন। প্রথমত, আমাকে গ্রহণ করার জন্য এবং আমার অনুরাগী হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আশা করি, আমার ছবির মাধ্যমে আমি আপনাদের প্রত্যাশা পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করবো।

সালমান আরও লেখেন, আমি সিনেমা করার বিষয়ে বেশ খুঁতখুঁতে। আমি আমার বিচার–বুদ্ধি থেকে ভালো চিত্রনাট্য বেছে নেয়ার চেষ্টা করি। কারণ, আমি জানি এখন আমি যাই করি না কেন তার সঙ্গে ‘ম্যায়নে পেয়ার কিয়া’র তুলনা করা হবে। তাই আপনারা যখনই আমার ছবির ঘোষণা শুনবেন, নিশ্চিত থাকুন সে একটা ভালো ছবি হতে চলেছে। আর আমি সেই ছবিতে আমার ১০০ শতাংশ দেব।

শেষে সালমান লেখেন, আমি আপনাদের ভালোবাসি। আশা করি আপনারাও আমাকে এভাবেই ভালোবাসতে থাকবেন। কারণ, যেদিন আপনারা আমাকে ভালোবাসা বন্ধ করে দেবেন, যেদিন আপনারা আমার ছবি আর দেখবেন না, সেদিনই আমার শেষ।

চিঠিতে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন সালমান। তিনি বলেন, আমার জীবন একটা খোলা বই-এর মতো।

সল্লুর কথায়, আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমার তেমন কিছু বলার নেই, আপনারা সবই জানেন। লোকে বলে, আমি পেরেছি। আমি অবশ্য তা মনে করি না। আমি এখনো সেটা তৈরি করতে পারিনি, তবে আমি একটা জিনিস জানি যে আপনারা আমাকে গ্রহণ করেছেন।

সবশেষে লেখেন, আপনাদের প্রিয় সালমান খান।

বরজাতিয়া পরিচালিত ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিতে প্রধান অভিনয় করেছিলেন সালমান ও ভাগ্যশ্রী। ছবিতে অন্যান্য চরিত্রে ছিলেন অলোক নাথ, রিমা লাগু, মোহনিশ বেহল, রাজীব ভার্মা, অজিত ভাচানি।

এনএন
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর