‘ইমার্জেন্সি’ নিয়ে আরো অপেক্ষা করতে হবে কঙ্গনাকে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০১ পিএম

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনী নির্ভর সিনেমা ‘ইমার্জেন্সি’র মুক্তি নিয়ে জট কাটছেই না। সিনেমাটির মুক্তির জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে এর নির্মাতাদের।

সমস্ত আইনি জটিলতা কাটিয়ে সিনেমাটি যাতে দ্রুত মুক্তি পেতে পারে সে জন্য নির্মাতারা বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আদালতকে অনুরোধ করেছিলেন, কেন্দ্রীয় ফিল্ম সার্টিফিকেশন পর্ষদ বা সিবিএফসিকে ছবিটির মুক্তির সনদ দেওয়ার নির্দেশ দিতে। কিন্তু হাই কোর্ট বুধবার তেমন কোনো নির্দেশ দেয়নি। বরং জানিয়ে দেন, ছবি নিয়ে মধ্যপ্রদেশ হাই কোর্ট যে নির্দেশ দিয়েছে, তার বাইরে তারা কিছু বলতে পারবে না। তবে একই সঙ্গে সিবিএফসিকে হাই কোর্ট নির্দেশ দিয়েছে, আগামী দু’ সপ্তাহ, অর্থাৎ ১৮ সেপ্টেম্বরের মধ্যে ‘ইমার্জেন্সি’র মুক্তির ছাড়পত্র নিয়ে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত করতে। খবর আনন্দবাজারের।

‘ইমার্জেন্সি’ ছবিটি তৈরি করেছেন ভারতের পার্লামেন্টে বিজেপির এমপি কঙ্গনা রানাউত। ছবিটি পরিচালনার পাশাপশি মুখ্য চরিত্র ইন্দিরা গান্ধীর ভূমিকাতেও দেখা যাবে তাকে।

কঙ্গনাকে নিয়ে আলোচনা কম নয় দেশটিতে। সর্বশেষ জুন মাসে সদস্য এমপি হওয়ার পর চণ্ডীগড় এয়ারপোর্টে নিরাপত্তারক্ষী এক নারীর হাতে চড় খান তিনি। কৃষক আন্দোলন নিয়ে এক মন্তব্যের জেরে ওই নিরাপত্তারক্ষী চড়াও হন কঙ্গনার ওপর।  

সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিলো শুক্রবার। কিন্তু তার আগেই বিতর্কের কেন্দ্রে চলে এসেছে এর বিষয়বস্তু। শিখ সম্প্রদায়ে অভিযোগ, ছবিতে শিখদের ইতিহাস যে ভাবে দেখানো হয়েছে, তা যথাযথ নয়।

ভারতের মধ্যপ্রদেশ হাই কোর্টে এনিয়ে মামলাও হয়। মামলা করে জবলপুরের শিখ সঙ্গত এবং শ্রী গুরু সিংহ সভা। হাই কোর্টকে তারা বলেছিরো, ছবিটির বক্তব্য প্রকাশ্যে এলে তা শিখ সম্প্রদায়ের মধ্যে অস্থিরতা এবং সমস্যা তৈরি করতে পারে বলে উদ্বিগ্ন তারা।

মধ্যপ্রদেশের হাই কোর্ট শিখ সম্প্রদায়ের ওই অভিযোগের প্রেক্ষিতে সিবিএফসিকে নির্দেশ দেয় ছবিটির মুক্তির সনদ দেওয়ার আগে যেন ওঠা অভিযোগগুলি খতিয়ে দেখে তারা। যার বিরুদ্ধে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ‘ইমার্জেন্সি’র নির্মাতারা। কিন্তু বম্বে হাই কোর্টও সেই একই কথা বলেছে। পাশাপাশি, তারা জানিয়েছে, দেশের একটি হাই কোর্ট যেখানে সিবিএফসিকে একটি নির্দেশ দিয়ে দিয়েছে, সেখানে অন্য হাই কোর্ট অন্য নির্দেশ দিলে, সিবিএফসি কার কথা শুনবে। আইন মেনেই তাই এমন কোনো নির্দেশ দিতে পারবে না তারা।

যদিও একই সঙ্গে বম্বে হাই কোর্ট সিবিএফসিকে বলে, ছবিটি তৈরি করতে যে কোটি কোটি টাকা খরচ হয়েছে, তা যেন মাথায় রাখে তারা। ১৮ সেপ্টেম্বরের মধ্যেই ছবিটি নিয়ে আপত্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলেও নির্দেশ দেয় হাই কোর্ট। অর্থাৎ, আপাতত দু’সপ্তাহের জন্য ‘ইমার্জেন্সি’র মুক্তি নিয়ে অনিশ্চয়তা থেকে গেলো।

তবে হাই কোর্টের নির্দেশের পরও দমে যাওয়ার পাত্রী নন কঙ্গনা। তার ‘টিম’ এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লিখেছে, ‘সিবিএফসিকে বেআইনি ভাবে ইমার্জেন্সির সনদ আটকে রাখার জন্য ভর্ৎসনা করেছে হাই কোর্ট।’

কেএসএইচ
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর