লস অ্যাঞ্জেলেস ভুলে অমৃতসরি কুলচায় মজেছেন প্রিয়াঙ্কা!

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৫:৩৪ পিএম

ভারতের অমৃতসরে পা রাখবেন আর খাঁটি পাঞ্জাবি খাবারের স্বাদ নেবেন না- এও কি সম্ভব? অন্তত প্রিয়াঙ্কা চোপড়ার ক্ষেত্রে তো নয়ই! লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল জীবন হোক বা হলিউডের ব্যস্ততা, ‘দেশি গার্ল’ যে মনে প্রাণে এখনো সেই ঘোরতর ভারতীয় তা আবারও প্রমাণ করলেন তিনি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অমৃতসরের রসনা বিলাসের এক জিভে পানি আনা ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা বুঝিয়ে দিলেন, শিকড়ের টান তিনি কখনোই ভোলেননি।

ছবি: সংগৃহীত
ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘জাস্ট অমৃতসর থিংস...’। থালায় সাজানো ছিল ঘিয়ে চপচপে দুটি মুচমুচে অমৃতসরি কুলচা এবং সাথে ধোঁয়া ওঠা মশলাদার ছোলে। শুধু কি তাই? পাঞ্জাবি খানা মানেই তো রাজকীয় আয়োজন। পাশে ছিল এক দলা মাখন, টক-ঝাল চাটনি, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর এক বাটি রায়তা। প্রিয়াঙ্কার এই ‘হার্টি মিল’ দেখে নেটিজেনদের জিভে পানি আসতে বাধ্য!

ছবি:সংগৃহীত
খাবার নিয়ে প্রিয়াঙ্কার এই আদিখ্যেতা অবশ্য নতুন কিছু নয়। কয়েকদিন আগেই ভারতের জনপ্রিয় চিপস ব্র্যান্ড ‘আঙ্কেল চিপস’-এর প্যাকেট হাতে পোজ দিয়ে তিনি লিখেছিলেন, ‘বোলে মেরে লিপস... আই লাভ আঙ্কেল চিপস ইন্ডিয়া’। বিদেশের মাটিতে বসেও দেশি স্ন্যাকসের প্রতি এমন প্রেম দেখে ভক্তরা বেশ মজা পেয়েছেন।

ছবি: সংগৃহীত
কাজের সূত্রে প্রিয়াঙ্কাকে এখন প্রায়ই ভারতে যাতায়াত করতে হচ্ছে। খুব শিগগিরই তাকে বড় পর্দায় দেখা যাবে মহেশ বাবুর বিপরীতে ‘বারাণসী’ সিনেমায়। এছাড়া পাইপলাইনে আছে ‘জি লে জারা’ এবং ‘কৃষ ৪’-এর মতো বিগ বাজেট প্রজেক্ট। বর্তমানে ভারতের বিভিন্ন প্রান্তে শ্যুটিং চলায় প্রিয়াঙ্কা মন ভরে উপভোগ করছেন দেশি স্বাদ, আর নিয়মিত আপডেট দিচ্ছেন তার ‘ফুড অ্যাডভেঞ্চার’ নিয়ে।

ছবি: সংগৃহীত
বলিউড থেকে হলিউড- সফলতার শিখরে থাকলেও প্রিয়াঙ্কার মনটা যে এখনো সেই পুরনো পাঞ্জাবি ফ্লেভার আর স্পাইসি চটপটা খাবারে মজে আছে, তা এই রসালো ছবিগুলোই বলে দেয়। প্রিয়াঙ্কা যেন মনে করিয়ে দিলেন, গ্লোবাল স্টার হওয়া যায়, কিন্তু দেশি স্বাদ ছাড়া জীবনটা ঠিক জমে না!

তথ্যসূত্র: এনডিটিভি

এআরএস
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর