সেন্সর বোর্ডে স্থান পেলেন পূর্ণিমা

আপডেট : ১২ মে ২০২৪, ০৮:৪৪ পিএম

দেশে নির্মিত চলচ্চিত্র পর্যবেক্ষণ ও মুক্তির সনদ দেয়ার জন্য সেন্সর বোর্ডের নতুন কমিটি গঠন করেছে সরকার।

রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে কমিটির সদস্যদের নাম প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। যেখানে চেয়ারম্যান হিসেবে থাকছেন তথ্য সচিব। এর বাইরে আরও ১৪ জন সদস্য রয়েছেন।

দু’জন শিল্পী এবার নতুন করে সেন্সর বোর্ডে স্থান পেয়েছেন। তারা হলেন আজিজুল হাকিম ও দিলারা হানিফ পূর্ণিমা। এছাড়াও অভিনয়শিল্পী অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, সুজাতা আজিম সেন্সর বোর্ডে রয়েছেন।

বোর্ডে জায়গা পেয়েছেন নির্মাতা কাজী হায়াৎ, জাহাঙ্গীর আলম এবং প্রযোজক হিসেবে এই নিয়ে পঞ্চমবার সদস্য হলেন খোরশেদ আলম খসরু।

নতুন কমিটিতেও বরাবরের মতো আছেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (নুজহাত ইয়াসমিন) ও সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় থেকে ছয়জন প্রতিনিধিও থাকছেন সদস্য হিসেবে।

সিনেমা থেকে অনেকটা দূরে সরে গেছেন পূর্ণিমা। তবে ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমার কাজ সেরে রেখেছেন। যদিও সেগুলোর মুক্তি পাবে কবে তা জানা যায়নি।

পূর্ণিমাকে সর্বশেষ দেখা গেছে গত রোজার ঈদে মুক্তি পাওয়া ‘আহারে জীবন’ সিনেমায়। ছটকু আহমেদ নির্মিত সিনেমায় পূর্ণিমার সঙ্গে আছেন ফেরদৌস আহমেদ।

কেএসএইচ
ঐতিহ্যবাহী বেহুলা লক্ষিন্দরের গীতিনাট্য বেহুলা নাচারি পালা উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমাটি। টাঙ্গাইলসহ আশেপাশে কয়েকটি জেলাতে একসময় বেহুলা ও লক্ষ্মীন্দরের কাহিনীকে কেন্দ্র করে গীতিনাট্য বেহুলা...
‘শনিবার বিকেল’ চলচ্চিত্র নিয়ে আবারও বিড়ম্বনায় পড়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সিনেমাটি আবারও পূনঃপরীক্ষণ করতে তথ্য মন্ত্রণালয় আপিল কমিটির আরেকটি সভা ডেকেছে বলে জানিয়েছেন তিনি।রোববার (৫...
দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন চিত্রনায়িকা পূর্ণিমা। পাত্র আশফাকুর রহমান রবিন। তিনি পেশায় বহুজাতিক একটি কম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। পড়াশোনা করেছেন সিডনির একটি বেসরকারি...
‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ অবলম্বনে নির্মিত ‘একটি দেশের জন্য গান’  (‘সংস ফর এ কান্ট্রি’) প্রামাণ্যচিত্রটি প্রদর্শনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড। গত ১৭ জানুয়ারি প্রামাণ্যচিত্রটি...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর