‘শনিবার বিকেল’ নিয়ে আবারও বৈঠক, সংবাদ সম্মেলনে আসছেন ফারুকী

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৪ এএম

‘শনিবার বিকেল’ চলচ্চিত্র নিয়ে আবারও বিড়ম্বনায় পড়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সিনেমাটি আবারও পূনঃপরীক্ষণ করতে তথ্য মন্ত্রণালয় আপিল কমিটির আরেকটি সভা ডেকেছে বলে জানিয়েছেন তিনি।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ ঝেড়েছেন ফারুকী। এ বিষয়ে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন তিনি। 

তিনি লিখেছেন, ‘অসম্ভব বা অবিশ্বাস্য বলে কোনো কিছু আর আমাদের দেশে থাকতে দেবে না— এই মর্মে পণ করেছে আমাদের তথ্য মন্ত্রণালয়। তথ্য মন্ত্রণালয়কে কেন টানছি? চাঁদের নিজস্ব কোনো আলো নেই, ব্যাংকের নিজস্ব কোনো টাকা নেই, তেমনই সেন্সর বোর্ডেরও নিজস্ব কোনো মত নেই! তথ্য মন্ত্রণালয়ের ইচ্ছাই সেন্সর বোর্ডের ইচ্ছা। তো সাধারণত অন্যায়-অনিয়ম করা হলেও সেগুলো একটা নিয়মের মেক-আপের আড়ালে করা হয়। দুঃখজনক হচ্ছে, শনিবার বিকেলের ক্ষেত্রে সেই মেকআপ রক্ষা করারও প্রয়োজন বোধ করছে না তারা।’

ফারুকী আরও লেখেন, ‘গত ২১ জানুয়ারি আপনারা সবাই জেনেছিলেন, আপিল কমিটি সিদ্ধান্ত নিয়েছে ডিসক্লেমার যুক্ত করে শনিবার বিকেল ছেড়ে দেওয়ার। কয়দিন আগে দিল্লী হাইকোর্টও ফারাজ সিনেমার ব্যাপারে একই অভিমত দিয়েছিল। আপনাদের মতো আমরাও ভেবেছিলাম, যাক সকল নাটক শেষ হলো। কিন্তু কিছুক্ষণ আগে আবার আমরা জানলাম, তথ্য মন্ত্রণালয় তার তৈরি করা আপিল কমিটির সিদ্ধান্তও মানতে নারাজ। ফলে আবারও শনিবার বিকেল পূনঃপরীক্ষণের জন্য সেন্সর বোর্ড আপিল কমিটির সভা ডেকেছে। আই মিন, সিরিয়াসলি! একটা রাষ্ট্র যখন তার নিজের বানানো প্রতিষ্ঠানেই ভরসা রাখতে পারে না, তখন বুঝতে হবে আমরা সিরিয়াস প্রবলেমে আছি।’

সেন্সর বোর্ডের টালবাহানার প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ফারুকী বলেন, ‘আমরা সেন্সর বোর্ডের এই টালবাহানার কড়া নিন্দা জানাই, সব চেয়ে উঁচু কণ্ঠে! একই সঙ্গে আমরা সবাইকে আহ্বান জানাই, ন্যায়বিচারের এই বিস্ময়কর নতুন মানদণ্ডের প্রতিবাদ করার জন্য। আমরা যদি না জাগি তাহলে আমাদের দেশেই আমরা এ রকম তৃতীয় শ্রেণির নাগরিক হিসেবে ট্রিটমেন্ট পাব। আপাতত আমাদের এই আছে বলবার। এই বিষয়ে আগামী ৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে বিস্তারিত বলব।’

নির্মাতার ভাষ্য, দেশের বাইরে যারা আছেন, তাদের জন্য আমাদের বলবার কথা এইটুকুই— দেশে মুক্তি বিলম্বিত হলেও, দেশের বাইরে যাতে আপনারা দ্রুতই শনিবার বিকেল দেখতে পারেন সেজন্য আমাদের আন্তর্জাতিক পার্টনার এবং জার্মান প্রযোজক কাজ করছেন। খুব দ্রুত এই বিষয়ে আপডেট জানবেন। আমরা থামছি না। আমাদের দাবায়ে রাখা যাবে না।’


একাত্তর/এসজে

অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর