টাইগার শ্রফকে গুলির পর সালমান খানকে হত্যার হুমকি

নেপথ্যে লরেন্স বিষ্ণোই গ্যাং!

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পিএম

বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সামনে এল এক চাঞ্চল্যকর অডিও বার্তা। কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে সরাসরি সালমান খান এবং তাঁর সাথে কাজ করা সh বলিউড তারকাকে চরম হুমকি দেওয়া হয়েছে!

গত রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে একটি ফুটবল মাঠ থেকে বের হওয়ার সময় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে মোটরসাইকেলে থাকা তিন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। সৌভাগ্যবশত, অভিনেতা টাইগার শ্রফ অক্ষত থাকলেও এই হামলায় তাঁর গাড়িচালক হাতে গুলিবিদ্ধ হয়ে আহত হন।

এই ঘটনার ঠিক পরপরই গ্যাংয়ের পক্ষ থেকে একটি অডিও ফাইল ভাইরাল হয়, যেখানে অনিল পণ্ডিত নামের এক ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হিসেবে দাবি করে হামলার সম্পূর্ণ দায় স্বীকার করেন। ওই অডিও বার্তায় সোজা জানিয়ে দেয়া হয়, বিষ্ণোই গ্যাংয়ের নির্দেশ অমান্য করে সালমান খানের সাথে কাজ চালিয়ে যাওয়ার কারণেই মূলত টাইগার শ্রফকে এই টার্গেট করা হয়েছে।

অডিও নোটে অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় বলতে শোনা যায়, বলিউড ইন্ডাস্ট্রিতে যে বা যারা আমাদের বা আমাদের নিয়মের বাইরে গিয়ে সালমান খানের সাথে কাজ করবে, আমরা তাদের খতম করে দেব। এটি আমাদের প্রথম এবং শেষ সতর্কবার্তা। এই সালমান খান হলো দাউদ ইব্রাহিমের কুকুর, আর দাউদের মতো কুকুর আমাদের ঘরেই পোষা আছে!

বার্তাটিতে আরও বলা হয়, আমরা এর আগে টাইগারকে ফোন করে বুঝিয়েছিলাম, কিন্তু সে কথা শোনেনি। তাই আজ তাকে আমরা যথাযথভাবে বুঝিয়ে দিলাম। শুধু তাই নয়, এর আগে সালমান খানকে উদ্দেশ্য করে গ্যাংটি এও হুমকি দিয়েছিল, সালমান যদি প্রকাশ্যে ক্ষমা না চান, তবে তাঁর পরিবারের কাউকেই, এমনকি তাঁর পোষা কুকুরগুলোকেও ছাড় দেওয়া হবে না!

উল্লেখ্য, ১৯৯৮ সালের বহুল আলোচিত কৃষ্ণপক্ষী বা কালো হরিণ শিকারের ঘটনাকে কেন্দ্র করে বিষ্ণোই সম্প্রদায় আঘাতপ্রাপ্ত হয়েছিল। সেই জেদেই গত বছর ভারতের জাতীয় তদন্ত সংস্থা জানিয়েছিল, লরেন্স বিষ্ণোইয়ের হিটলিস্টে প্রধান ১০ জন টার্গেটের একদম শীর্ষে রয়েছেন সুপারস্টার সালমান খান। তাঁকে হত্যার হুমকি ও ভয় দেখানোর এই ধারাবাহিকতায় এবার টাইগার শ্রফের ওপর হামলার মতো ঘটনা পুরো বলিউড পাড়ায় মারাত্মক আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

এদিকে, এই চাঞ্চল্যকর ও স্পর্শকাতর গুলিবর্ষণের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে প্রশাসন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সরাসরি মুম্বাই পুলিশ কমিশনারের সাথে কথা বলে পুরো ঘটনার বিস্তারিত তথ্য নিয়েছেন। অপরাধীদের দ্রুত গ্রেফতার করতে তদন্তের গতি বাড়িয়ে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তথ্যসূত্র: এনডিটিভি

একাত্তর/এআরএস
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর