ওটিটি প্লাঠফর্মে আসছে মেহজাবীন ও রেহানের ‘নীল সুখ’

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৭ পিএম

ভালোবাসা দিবস উপলক্ষে আগামি ১৮ ফেব্রুয়ারী মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী অভিনীত ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। ছবিটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। মুক্তি উপলক্ষে সোমবার তেজগাঁও-গুলশান লিঙ্ক রোডের শান্তা ফোরামে আয়োজিত হয় সংবাদ সম্মেলন। 

১০ ফেব্রুয়ারি ‘নীল সুখ’র অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশের পর থেকেই সাড়া ফেলেছে ওয়েব ফিল্মটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের মনোযোগ কেড়েছে ছবিটির ট্রেলার। অবশেষে আগামী ১৮ ফেব্রুয়ারি বিঞ্জের প্লাটফর্মে মুক্তি পাচ্ছে ছবিটি। 

ট্রেলারে রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের ব্যবহার মুগ্ধ করেছে দর্শকদের। মেহজাবীন আর ফররুখ আহমেদ রেহানের অভিনয়ও মন কেড়েছে দর্শকের। 

ট্রেলার রিলিজ অনুষ্ঠানে নির্মাতা ভিকি জাহেদ বলেন, ছবিটি নিখাদ ভালোবাসার। দু'টি মানুষের সম্পর্ক আর তাদের আনন্দ বেদনার গল্পই 'নীল সুখ'। ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মেহজাবিন ও নির্মাতা ভিকি’র এটি তৃতীয় কাজ। মেহজাবিন আশাবাদি নীল সুখ ওয়েব দুনিয়ায় ঝড় তুলবে।  

অভিনেতা ফররুখ আহমেদ রেহান বলছেন, এটি হতে পারে এবারের ভ্যালেন্টাইনের শ্রেষ্ঠ ভালোবাসার গল্প। কণ্ঠশিল্পী ন্যান্সি’র জন্যেও এটি যেনো নতুন করে গানের ভূবনে ফেরা। ট্রেলার রিলিজ অনুষ্ঠানে ছিলেন তিনিও। এখন শুধু অপেক্ষা ১৮ ফেব্রুয়ারির।

একাত্তর/এসি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আবারও আলোচনায় এসেছেন। তবে এবার কোনো নাটক বা সিনেমার কাজ নিয়ে নয়, বরং গত বছরের একটি ঘটনাকে কেন্দ্র করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তাঁকে নতুন করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর