করোনার টিকার দ্বিতীয় ডোজের ‘এসএমএস’ পাঠানো শুরু

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ০৬:২০ পিএম


করোনা টিকার প্রথম ডোজ যারা নিয়েছেন, তাদের কাছে দ্বিতীয় ডোজ নেয়ার ক্ষুদে বার্তা- এসএমএস যেতে শুরু করেছে। তবে, এসএমএস না পেলেও, টিকা কার্ডে উল্লেখ করা সময়ে দ্বিতীয় ডোজ নেয়া যাবে।

৮ এপ্রিল থেকে দেশের সব টিকা কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা দেয়া শুরু হবে। এই সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যাতে বলা হয়েছে: 

১. প্রথম ডোজের টিকা নিয়ে থাকলে আট সপ্তাহ পর মোবাইলে এসএমএস পেলে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজের টিকা নিতে টিকা কার্ডসহ চলে আসুন।

২. কোনো কারণে মোবাইলে এসএমএস না পেলেও আট সপ্তাহ পূর্ণ হওয়ার পর নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করা যাবে।

৩. যারা ২৭ থেকে ২৮ জানুয়ারি ও ৭ থেকে ৮ ফেব্রুয়ারি প্রথম ডোজ টিকা নিয়েছেন, তার কোনো এসএমএস না পেলেও নির্ধারিত টিকা কেন্দ্রে টিকার কার্ডসহ ৮ এপ্রিল দ্বিতীয় ডোজ টিকা নিতে চলে আসুন।

৪. একইসঙ্গে প্রথম ডোজ টিকা দেওয়া চলমান রয়েছে। তাই প্রথম ডোজ টিকা নিতে অনলাইন রেজিস্ট্রেশন করুন, আপনার নির্ধারিত দিনে নির্ধারিত কেন্দ্রে টিকা নিন।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর এক নির্দেশনায় বলেছে, রোজার মাসে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখা হবে। লকডাউনের মধ্যে টিকা কার্ড সঙ্গে রেখে রিকশা বা ব্যক্তিগত যানবাহন নিয়ে টিকা গ্রহীতারা কেন্দ্রে যেতে পারবেন। 


সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।
গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে সন্দেহজনক হামে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
গেলো ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে হাম উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর