স্বাস্থ্য অধিদপ্তর নিরুৎসাহিত করলেও রাজধানীর বাইরের ডেঙ্গু রোগী আসছেই

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫১ পিএম

স্বাস্থ্য অধিদপ্তর নিরুৎসাহিত করলেও, রাজধানীর হাসপাতালগুলোতে রোজই আসছে ডেঙ্গু আক্রান্ত ঢাকার বাইরের রোগী। রোগীদের স্বজনরা বলছেন; স্থানীয় হাসপাতালে উপযুক্ত চিকিৎসা না পেয়েই তাদের রাজধানীতে আসতে হচ্ছে।

মাদারীপুর থেকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ দিন থেকে ডেঙ্গু চিকিৎসা গ্রহন করছেন এই রোগী। জানান, নিজ জেলা হাসপাতাল ডেঙ্গু চিকিৎসায় ভরসা না পেয়ে ঢাকায় এসছেন। এই ১০ দিনে রক্তের প্লাটিলেট ১৭ থেকে ৪৫ হাজারে উঠেছে হয়েছে। ডেঙ্গু মুক্ত হলেই বাড়ী ফিরে যাবেন।

একই হাসপাতালে ডেঙ্গু চিকিৎসধীন ভোলার আরেক রোগী। তিনি ব্যবসার কাজে ঢাকায় এসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। ঢাকায় চিকিৎসা গ্রহনের সিদ্ধান্তটি সঠিক বলে মন করছেন তিনি।

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক জানালেন,ঢাকার বাইরে থেকে কী পরিমান রোগি আসছে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই তাদের কাছে। তার মতে শক সিনড্রোম ও হেমারেজিক পরস্থিতি নিয়ে আইসিইউতে ভর্তি রোগীদের বেশীরভাগ ঢাকার বাইরের জেলা থেকে আসা।

আশঙ্কাজনক অবস্থায় ঢাকার বাইরে থেকে আসা ডেঙ্গু রোগির সংখ্যা বেশি জানালেন মহাখালি ডিএনসিসি হাসপাতালের পরিচালকও।

রোববার ঢাকার বাইরের জেলা থেকে ডেঙ্গু রোগিদের রাজধানী না পাঠনোর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

একাত্তর/কেএসএইচ 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর