দেশে ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৮:৫৭ পিএম

দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার সফল পরীক্ষা শেষ করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি)। এ টিকার নাম দেয়া হয়েছে টিভি-০০৫ বা টেট্রাভেলেন্ট। সিঙ্গেল ডোজের এ টিকা এক বছর থেকে প্রাপ্তবয়স্ক সবাই নিতে পারবেন।

এ পর্যন্ত টিকাটির দুটি ট্রায়াল হয়েছে। ট্রায়ালে অংশ নেয়া বিভিন্ন বয়সী ১৯২ জনের মধ্যে এটির কার্যকারিতা মিলেছে।

শেষ ছয় বছর ধরে দেশে অনেকটাই নীরবেই চলেছিলো ডেঙ্গু টিকার ট্রায়াল। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ এই টিকার উদ্বোধন করে। যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের আইসিডিডিআরবির তত্ত্বাবধানে চলে ট্রায়াল।

২০১৭ সাল থেকে শুরু হওয়া এই ট্রায়ালে দেশের বিভিন্ন এলাকার ১ থেকে ৪৯ বছর বয়সী ১৯২ জন স্বেচ্ছায় অংশ নেন। দুই দফার ট্রায়ালে তাদের মধ্যে ডেঙ্গুর চারটি ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। এখন পর্যন্ত তারা কেউ ডেঙ্গু আক্রান্ত হননি। কোন পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যায়নি।

আইসিসিডিআরবি গবেষক ডা: রশিদুল ইসলাম বলেন, টিকাটা যার সামর্থ্য হবে সে আপাতত কিনে নিয়ে দেবে। পরে সরকার যখন নেবে- তখন ফ্রিতে পাওয়া যাবে।

এবার তৃতীয় ধাপের ট্রায়ালের অপেক্ষা। যাতে আরও ব্যাপক মানুষের মধ্যে টিকাটির পরীক্ষা চালানো হবে। এই পরীক্ষায় ভালো ফল পেলে গণব্যবহারের জন্য টিকাটি অনুমোদন পাবে। যদিও এরিমধ্যে ভারত ও ভিয়েতনাম এই টিকা তৈরিতে আগ্রহী।

এক ডোজের ডেঙ্গু টিকা টিভি-০০৫ বা টেট্রাভেলেন্ট দামেও সস্তা হবে বলে আশা করা হচ্ছে।

চলতি বছর এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ৬ হাজার ২৮৮ জন। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তাছাড়া পহেলা অক্টোবর নতুন করে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। চলতি বছরের শুরু থেকে মৃত্যু হাজার ছাড়িয়েছে।

২০২২ সালে ডেঙ্গুতে দেশে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে এডিস মশাবাহী এই রোগে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিলো।

 

একাত্তর/আরএ
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। একই সময়ে ৫৫০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় ৯৯৪ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সারাদেশে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (রোববার ২৩ আগস্ট সকাল ৮টার মধ্যে) তাদের মৃত্যু হয়। এ সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৫০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর