ডেঙ্গুতে একদিনে ছয় মৃত্যু, হাসপাতালে ভর্তি বছরের সর্বোচ্চ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০২ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৩১। একই সময় নতুন করে এই জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও  ৯২৬ জন। যা  এ বছরে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৩৪ জন।

রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকাতেই ৩১৬ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ১৯৬ জন, বরিশালে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৫১ জন, খুলনায় ১০১ জন, ময়মনসিংহে ১৮ জন ও রাজশাহী বিভাগে ৪৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের এক জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৪ হাজার ৩৪ জন।

দেশের ইতিহাসে ২০২৩ সালে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত ও মারা গেছে। ওই বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় এক হাজার ৭০৫ এবং আক্রান্ত হয় তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। 

তার আগে ২০২২ সালে ডেঙ্গুতে দেশে ২৮১ জন মারা যান। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারীকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে এডিস মশাবাহী এই রোগে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। সেই বছর ডেঙ্গুতে ১০৫ জনের মৃত্যু হয়েছিলো।

একাত্তর/এসি
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। একই সময়ে ৫৫০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় ৯৯৪ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সারাদেশে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (রোববার ২৩ আগস্ট সকাল ৮টার মধ্যে) তাদের মৃত্যু হয়। এ সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৫০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর