ডেঙ্গুর বিস্তার বাড়ছে, শিশুদের নিয়েই বেশি চিন্তিত চিকিৎসকরা

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৮:৫৫ পিএম

চলমান বর্ষা মৌসুমের শুরু থেকেই বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ। রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। নবজাতক থেকে ১৫ বছরের শিশু ডেঙ্গু রোগী নিয়ে বেশি বিপাকে তারা। শিশুদের ডেঙ্গু চিকিৎসা সঠিক ভাবে না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎকরা। 

সরেজমিনে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল জরুরি বিভাগে গিয়ে দেখা গেছে, প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে জ্বরের উপসর্গ নিয়ে রোগী আসছে। নবজাতক থেকে ১৪ বছরের শিশুদের হার বেশি। এই শিশুদের দেহে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ নানা মশাবাহিত রোগের জীবাণুর উপস্থিতি পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ শিশু হাসপাতাল ছাড়াও মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতাল সহ সকল জেনারেল হাসপাতালেও এমন চিত্র দেখা যাচ্ছে। 

সবশেষ পরিসংখ্যান বলছে, শেষ ২৪ ঘণ্টায় নবজাতক থেকে ১৫ বছরের মধ্যে অন্তত ৮০ জন শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১৫ বছর পর্যন্ত  ডেঙ্গু পজিটিভ হয়েছে ৮ হাজারের বেশি শিশু। এরই মধ্যে এই ডেঙ্গু রাজধানীর সীমানা পেরিয়ে পৌঁছে গেছে চট্টগ্রাম, খুলনা, বরিশাল বিভাগে। দেশের নানা প্রান্ত থেকে রোগীরা আসছে হাসপাতালে।

বাংলাদেশ শিশু হাসপাতাল শিশু ডেঙ্গু ওযার্ড প্রধান ডা: জাফর ইকবাল বলছেন, ডেঙ্গুতে সাধারণত আগে জ্বর আসে। শিশুর শরীর দুর্বল হয়ে যায়, খেতে পারে না ও শরীর-হাত-পা ব্যথা করে। ডেঙ্গু হলে শুরুতেই ঠান্ডা-সর্দি-কাশি থাকে না। তাই এ রোগে জ্বরের তাপমাত্রা সাধারণত ১০১ থেকে ১০৩ ডিগ্রি ফারেনহাইট হতে পারে। জ্বর ১০০-এর নিচে থাকা অবস্থায়ও অনেক শিশুর ডেঙ্গু শনাক্ত হয়েছে।

তাই, এখন কারো জ্বর হলেই প্রথমে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক। তিনি বলেন, যত দ্রুত রোগ শনাক্ত করা যায়, ততোই রোগীর ঝুঁকি কম হবে। 

 

একাত্তর/এসি
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। একই সময়ে ৫৫০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় ৯৯৪ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সারাদেশে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (রোববার ২৩ আগস্ট সকাল ৮টার মধ্যে) তাদের মৃত্যু হয়। এ সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৫০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর