ডেঙ্গুতে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ৮৩৯

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৬:৫০ পিএম

সারাদেশে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (রোববার ২৩ আগস্ট সকাল ৮টার মধ্যে) তাদের মৃত্যু হয়। এ সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন।

রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়ার রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২৮৭ জন, ময়মনসিংহ বিভাগে ৭৯ জন, চট্টগ্রাম বিভাগে ১০০ জন, খুলনা বিভাগে ১৫৯ জন, রাজশাহী বিভাগে ৭১ জন, রংপুর বিভাগে ২৩ জন, বরিশাল বিভাগে ১১৭ জন এবং সিলেট বিভাগে তিনজন রয়েছেন।

আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৯২৯ জন। তাদের মধ্যে ২৬ হাজার ৮৯৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে এক হাজার ৯৫১ জন চিকিৎসাধীন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ৮২ জন।

আরবিএস
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ২২৮ জন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৫০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম-সংক্রান্ত রোগে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯২৫ জনে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৮ জন।
অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
আর্সেনালের কাছে কমিউনিটি শিল্ডের শিরোপা খুইয়ে মৌসুমের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল ম্যানচেস্টার সিটি। তবে মাঠের সেই ক্ষতে মলম দিতে দলবদলের বাজারে ১০০ মিলিয়ন ইউরো (প্রায় ৮৫.৬ মিলিয়ন পাউন্ড) উড়িয়ে...
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর