২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৯০২

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পিএম

দেশে অব্যাহত রয়েছে ডেঙ্গুর তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জ্বরটিতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯০২ জন রোগী।   

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক দৈনিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৯ জনের মধ্যে পাঁচজন পুরুষ এবং চারজন নারী। 

মৃতদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ২৫ বছর বয়সের দুইজন, ৪১ থেকে ৪৫ বছর বয়সের দুইজন এবং ০-৫ বছর, ২৬-৩০ বছর, ৩১-৩৫ বছর, ৪৬-৫০ বছর ও ৫১-৫৫ বছর বয়সের মধ্যে একজন করে রয়েছেন।   

বিভাগভিত্তিক মৃত্যুর তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি)। এছাড়া বরিশাল বিভাগে দুইজন এবং চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।  

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৯০২ জন নতুন রোগীর মধ্যে ৬৬ শতাংশ পুরুষ এবং ৪০ শতাংশ নারী। বিভাগে হিসাবে নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সর্বাবধিক ৪০১ জন ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ২০৬ জন, দক্ষিণে ২২৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, বরিশাল বিভাগে ২১৬ জন, খুলনা বিভাগে ৩০৬ জন, রাজশাহী বিভাগে ১০৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯৮ জন, রংপুর বিভাগে ৬৬ জন এবং সিলেট বিভাগে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।   

বছরের সার্বিক চিত্রস্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের এক জানুয়ারি থেকে পাঁচ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৮৮ হাজার ৩৬০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ রোগী ৬২.৩ শতাংশ এবং নারী রোগী ৩৭.৭ শতাংশ। মোট আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি রোগী ১৬ থেকে ৩০ বছর বয়সীরা।   

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৭১ জনের। যার মধ্যে নারী ৫২.১ শতাংশ এবং পুরুষ ৪৭.৯ শতাংশ।   

পরিসংখ্যান অনুযায়ী, এ বছর সেপ্টেম্বরে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন (৪৩,৭৭৪ জন) এবং ওই মাসেই সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়। অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনেই আট হাজার ৭৪০ জন আক্রান্ত এবং ২৬ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট পাঁচ হাজার ৭৫৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত মোট ৮২ হাজার ৩৩৫ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।  

একাত্তর/এসি
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬০ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৯৬ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৮৯ জন ডেঙ্গু রোগী।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮২ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২১৮ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ছয়জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৬ জনে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক...
লালমনিরহাট দিনেদুপুরে এসকেভেটর নিয়ে এসে এক আইনজীবীর বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় ওই আইনজীবী ও তার স্ত্রীসহ অন্তত চারজন আহত হয়েছেন। ভুক্তভোগীর আইনজীবীর দাবি, তার সঙ্গে কারো...
সুপিরিয়র সিলেকশন বোর্ডের ৪৮তম সভার সুপারিশ অনুযায়ী, বিসিএস (গণপূর্ত) ক্যাডারের কর্মকর্তা মো. খালেকুজ্জামান চৌধুরীকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (গ্রেড-১) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
নিত্যপণ্যর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বারবার তেল-গ্যাসসহ জ্বালানির দাম বাড়ানো এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে ৭ দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক...
রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জুলাই গণ-অভ্যুত্থানের মূল প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে ৩৬ দিনব্যাপী এক বৃহৎ কর্মসূচি ঘোষণা করেছে ‘ইনকিলাব মঞ্চ’। ‘মার্চ ফর ইনসাফ’ নামের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর