২৪ ঘণ্টায় হামের আরও সাত মৃত্যু, মোট ১০৯১

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৯ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৮১৬ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৩১টি শিশু। 

শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ৫০ হাজার ২০২টি শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা ২০ হাজার ছয়টি। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৪৪ হাজার ৪৮৫টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গেই সাত শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ১০০ ও এর উপসর্গ নিয়ে ৯৯১টি শিশুর মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ১০৯১।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৩৩৮ জন)। এরপরই রয়েছে চট্টগ্রাম (২০০ জন) ও সিলেট (১২১ জন)।

ঢাকা-চট্টগ্রাম-সিলেট ছাড়াও গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণে‘র তালিকায় দেখা গেছে- রাজশাহীতে ২৫, ময়মনসিংহে ৩৭, বরিশালে ৬০, খুলনায় ৩১ ও রংপুরে চারটি শিশু হামে আক্রান্ত হয়েছে।

গত ৪ ও ২৫ মে হাম ও উপসর্গে একদিনে ১৭টি এবং ২৪ মে একদিনে ১৬টি শিশুর মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।

একাত্তর/এসি
সারাদেশে হামের উপসর্গে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও সাতজন মারা গেছেন। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিনজন মারা গেছেন। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি একটি মসজিদের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 
দিল্লির তোষণনীতি ও আওয়ামী লীগের সঙ্গে কথিত আঁতাতের মাধ্যমে বিএনপি-জামায়াত-এনসিপির ঐতিহাসিক ঐক্যে ফাটল ধরানোর জন্য বিএনপিকে সরাসরি দায়ি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। দলটির শীর্ষ...
বাংলাদেশের বিদ্যুৎ খাত, অবকাঠামোগত পলিসি এবং কূটনৈতিক ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার একটি পরিকল্পিত অপচেষ্টা চলছে।
একটি সমৃদ্ধ, প্রগতিশীল ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দেশপ্রেমিক নাগরিক, বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা এবং গবেষকসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর