বাদ পড়া ৩৫ লাখ শিশুও পাবে হামের টিকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৫ পিএম

হামের টিকাদান কর্মসূচির প্রথম ধাপে বাদ পড়া ৩৫ লাখ শিশুকে পরবর্তী ক্যাচ-আপ ক্যাম্পেইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।

বুধবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর কড়াইল বস্তির টিঅ্যান্ডটি মাঠে টিকাদান কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান। পরিদর্শনকালে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, প্রথম ধাপে ইতিমধ্যে দেশের প্রায় দুই কোটি শিশুকে সফলভাবে হামের টিকার আওতায় আনা হয়েছে। তবে ভৌগোলিক ও অন্য কারণে যেসব শিশু বাদ পড়েছে, তাদের সুরক্ষায় শিগগিরই বিশেষ কর্মসূচি চালু করা হবে।

টিকা দেওয়া সত্ত্বেও মৃত্যুর হার আশানুরূপ না কমা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করা যায়, শিগগিরই মৃত্যুর হার কমে আসবে।

স্বাস্থ্য বিভাগের এই পরিদর্শনে আন্তর্জাতিক সহযোগী সংস্থার প্রতিনিধিরাও টিকাদান কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

একাত্তর/এসি
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২০ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৯১ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬০ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৯৬ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮২ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২১৮ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৩ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ১০৯ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ী মঞ্চে মঙ্গলবার রাতে তৈরি হলো এক অবিস্মরণীয় ও রোমাঞ্চকর দৃশ্যপট! এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর পুরো স্টেডিয়াম যখন প্রিয়...
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবেন না—সরকারের এই নীতিমালার ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে ২০২৬ সালের নতুন নীতিমালা অনুযায়ী একই...
ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর বলিউড তারকা স্ত্রী অনুষ্কা শর্মার বৃন্দাবন সফর ও ধর্মীয় ভক্তি নিয়ে হঠাৎ করেই শুরু হয়েছে তুমুল বিতর্ক! উত্তর প্রদেশের জনপ্রিয় ধর্মীয় গুরু প্রেমানন্দ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর