ছাত্র নেতা আনিস খান হত্যাকাণ্ডে দুই পুলিশ গ্রেপ্তার: মমতা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১২ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে ছাত্র নেতা আনিস খান হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বুধবার (২৩ ফেব্রুয়ারি) অভিযোগের ভিত্তিতে ওই দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন মমতা। 

এক বৈঠকে মমতা সাংবাদিকদের বলেন, তদন্ত শুরু হয়েছে। দ্বিতীয়বার পুলিশ গিয়েছিল ময়নাতদন্তের জন্য। কিন্তু তা করতে দেওয়া হয়নি। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তার ভিত্তিতে দুইজন পুলিশকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আইন আইনের মতো চলবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি তদন্তে হস্তক্ষেপ করতে চাই না।

এদিকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও রাজনৈতিক নেতা আনিস খানের মৃত্যুরহস্য এখনও অন্ধকারে। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পশ্চিমবঙ্গ পুলিশ।

সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, বিশেষ তদন্তকারী দলের উপর ভরসা রাখতে নারাজ আনিসের পরিবারও।

ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা কেন্দ্রীয় অনুসন্ধান সংস্থার (সিবিআই) মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন আনিসের বাবা সালেম খান। মৃত্যুর বিচার চেয়ে পথে নেমেছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। প্রতিবাদে সামিল হয়েছে যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। 

পশ্চিমবঙ্গ পুলিশ ও গণমাধ্যম সূত্রে জানা যায়, হাওড়া জেলার আমতার বাসিন্দা আনিস খান। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই চার ব্যক্তি আসে তার খোঁজে। একজনের পরনে ছিল পুলিশের পোশাক, অন্যরা ছিলেন সিভিক পুলিশের পোশাকে। এমনটাই দাবি আনিসের পরিবারের। 

আরও পড়ুন: বি‌য়ে থেকে ফেরার পথে প্রাই‌ভেটকার পুকুরে পড়ে পাঁচজন নিহত

আনিসের পরিবার জানায়, বারবার গেট খোলার অনুরোধ করলে আনিসের বাবা এক সময় গেট খুলে দেন। চারজনের তিনজন দ্রুত চলে যায় তিন তলায়। আনিস তখন বারান্দায় বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে কিছু একটা শুনছিলেন। পরিবারের দাবি, রাত তিনটার দিকে ওই দুই ব্যক্তি তিন তলায় উঠে আনিসের মাথায় প্রথমে আঘাত করে, তারপর তিনতলা থেকে ফেলে দেয়। 

পরিবারের পক্ষে থেকে সংবাদমাধ্যমকে আরও জানানো হয়, বারবার ফোন করা সত্ত্বেও আমতা থানার পুলিশ ঘটনাস্থলে যায় ছয় ঘণ্টা পরে। ময়না তদন্ত পরিবারের সবার অনুপস্থিতিতে করানোর অভিযোগও উঠেছে।

আরও পড়ুন: লেভরভের সঙ্গে বৈঠক বাতিল করলেন ব্লিনকেন

২৮ বছর বয়সী এ ছাত্র নেতাকে অনেক আগে থেকেই মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিলো। স্থানীয় পুলিশকে জানালেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।

ভারতে এনআরসি'সহ (জাতীয় নাগরিকপঞ্জি) একাধিক আন্দোলনে প্রতিবাদের মুখ ছিলেন আনিস৷ নিজের এলাকার জনস্বাস্থ্য আন্দোলনের নেতৃত্বও দিয়েছেন৷ 


একাত্তর/আরবিএস  

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর