দিল্লিতে সাম্প্রদায়িক সংঘাত, গ্রেপ্তার ১৪

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১০:০৪ পিএম

ভারতের রাজধানী নয়া দিল্লিতে হনুমান জয়ন্তীর মিছিল ঘিরে হিন্দু-মুসলমানের সংঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৭ এপ্রিল) এক টুইটে দিল্লি পুলিশ গ্রেপ্তারের এ খবর দেয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। বাকি দাঙ্গাবাজদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনা হবে বলেও জানিয়েছে পুলিশ।

দিল্লির শহরতলী জাহাঙ্গীরপুরিতে শনিবার দাঙ্গার এই ঘটনায় ছয় পুলিশ কর্মকর্তাসহ আরো বেশ কয়েকজন আহত হন। তবে এ ঘটনায় নিহতের কোনও সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ভারতে সাম্প্রতিক সময়ে হিন্দু ও মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সংঘাতের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।

যদিও দেশটির সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাকভি রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেন, যদি গত কয়েক দিনের ঘটনা বাদ দেই তবে দেশে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে অসহিষ্ণুতার পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে এমনটা বলা যাবে না।

‘দ্য ইকোনমিক টাইমস’ পত্রিকাকে তিনি আরো বলেন, ‘‘দেশের শান্তি ও সমৃদ্ধি হজম করতে অক্ষম পাপাচারীরা ভারতের সর্বাঙ্গীণ সংস্কৃতি এবং প্রতিশ্রুতিকে বদনাম করার চেষ্টা করছে।”

কয়েক দিন আগে হিন্দুদের ধর্মীয় উৎসব নবরাত্রির সময় দিল্লিতে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে আমিষ খাবার পরিবেশন করা নিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। নবরাত্রি উৎসবের সময় হিন্দুরা আমিষ খাবার খায় না।

এ বিষয়ে মন্ত্রী মুখতার বলেন, “জনগণ কী খাবে সেটা ঠিক করে দেয়া সরকারের কাজ না। এই দেশের প্রত্যেক নাগরিকের তাদের নিজেদের ইচ্ছামত খাবার খাওয়ার স্বাধীনতা আছে।”

হিজাব নিয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়া উদ্বেগও উড়িয়ে দেন তিনি। বলেন, ‘‘ভারতে হিজাব পরা নিষিদ্ধ নয়। একজন চাইলেই বাজার বা অন্য কোথাও হিজাব পরতেই পারেন।

“কিন্তু প্রতিটি কলেজ বা প্রতিষ্ঠানের নিজস্ব পোশাক বিধি, শৃঙ্খলা ও সজ্জার নিয়ম রয়েছে। আমাদের সেটা মেনে নিতে হবে। যদি আপনার সেটা পছন্দ না হয় তবে আপনি অন্য কোনও প্রতিষ্ঠান বেছে নিতে পারেন।”


একাত্তর/এসএ

ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ও এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের এক চরম কেলেঙ্কারী উন্মোচিত হয়েছে! কোনো প্রকার ইমিগ্রেশন চেক বা অভিবাসন যাচাই...
সাত বছর পর ভারতীয় মাটিতে পা রেখেছেন চীনের ক্ষমতাধর প্রেসিডেন্ট শি জিনপিং। উপলক্ষ নয়া দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলন। মাত্র ২৪ ঘণ্টার এই ঝটিকা সফরে বিশ্ব রাজনীতির আলো কেড়ে নেয়ার পাশাপাশি আলোচনার...
ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত দু'দিনব্যাপী ব্রিকস সম্মেলনের প্রথম দিন শেষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়োজিত নৈশভোজে যোগ দেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একইভাবে এতে অনুপস্থিত ছিলেন...
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে বিশ্ববাণিজ্য, সরবরাহ শৃঙ্খল ও জ্বালানি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণা গ্রহণ...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর