পূর্ব তিমুরে ৬.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

আপডেট : ২৭ মে ২০২২, ০৫:১৭ পিএম

পূর্ব তিমুরের উপকূলে শুক্রবার (২৭ মে) একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১।

ভূমিকম্পের পর পর অঞ্চলটিতে সুনামি সতর্কতা জারি করে ভারত মহাসাগরীয় সুনামি সতর্কতা ও প্রশমন ব্যবস্থা (আইওটিডব্লিউএমএস) কর্তৃপক্ষ।

ইউএসজিএস জানায়, পূর্ব তিমুর ও ইন্দোনেশিয়ার মধ্যকার তিমুর দ্বীপের পূর্ব প্রান্তে ভূমিকম্পটির উৎপত্তিস্থল এবং এর গভীরতা ছিল ৫১ দশমিক ৪ কিলোমিটার।

তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের সময় পূর্ব তিমুরের রাজধানী দিলিতে অবস্থানরত এএফপির এক সাংবাদিক জানান, ভূমিকম্প টের পেয়েছেন তিনি। তবে এর স্থায়িত্বকাল ছিল খুব কম। অল্পক্ষণেই ভূমিকম্পের রেশ কেটে যাওয়ার পর স্বাভাবিক কাজকর্মে ফেরে মানুষ।

image


প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে পূর্ব তিমুর ও ইন্দোনেশিয়ার অবস্থান যা অত্যন্ত ভূমিকম্পপ্রবণ এলাকা।

গত ফেব্রুয়ারিতেও ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে বেশ কিছু মানুষ হতাহত হয়।

এর আগে, ২০০৪ সালে সুমাত্রা উপকূলে ৯ দশমিক ১ মাত্রার এক ভূমিকম্পের জেরে অঞ্চলটিতে ভয়াবহ সুনামি আঘাত হানে। প্রায় ২ লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারায় সে সুনামিতে। শুধু ইন্দোনেশিয়াতেই প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার নবীনতম দেশ পূর্ব তিমুর। দ্বীপ দেশটির জনসংখ্যা মাত্র ১৩ লাখ। মাত্র ২০ বছর আগেই দেশটি ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভ করে।


একাত্তর/জো

নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
বাংলাদেশ-ভারতের উপকূলজুড়ে বিস্তৃত বঙ্গোপসাগরে বাড়ছে ভূকম্পনের ঝুঁকি! বঙ্গোপসাগরের তলদেশে পরিবর্তনশীল টেকটনিক প্লেট, বিপুল পরিমাণ পলির আস্তরণ এবং প্রাচীন ফাটলগুলোর নতুন করে পুনরুজ্জীবিত হওয়ায়...
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। তবে এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর