রুশদির ওপর হামলা সম্পর্কে কিছুই জানে না হিজবুল্লাহ

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১০:৩৪ পিএম

ভারতীয় বংশোদ্ভূত বিতর্কিত ব্রিটিশ লেখক সালমান রুশদির উপর হামলা সম্পর্কে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ইরান সমর্থিত লেবানের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর একজন কর্মকর্তা। 

শনিবার নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে তিনি এ মন্তব্য করেন।বলেন, এ বিষয়ে তারা কিছুই জানেন না, তাই কোনো মন্তব্যও করবেন না। হিজবুল্লাহকে সমর্থন দিচ্ছে ইরান। 

তাদের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ১৯৮৮ সালে একটি ফতোয়া জারি করেন। ধর্মীয় ওই ডিগ্রিতে ধর্মদ্রোহীতার দায়ে রুশদিকে হত্যার আহ্বান জানানো হয়। 

শুক্রবার নিউইয়র্কে হামলার শিকার হন রুশদি। পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারী নিউ জার্সির বাসিন্দা ২৪ বছর বয়সী হাদি মাতার। 

লেবাননের বংশোদ্ভূত মাতারের বাবা-মা যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর সেখানে তার জন্ম এবং বেড়ে উঠা। তার পরিবারের সঙ্গে হিজবুল্লাহর সম্পর্ক আছে কিনা জানা যায়নি।

হাদি মাতারের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে প্রাথমিকভাবে দেখা গেছে তিনি ‘শিয়া উগ্রবাদ’ এবং ইরানের ইসলামী বিপ্লবী বাহিনীর (আইআরজিসি) প্রতি সহানুভূতিশীল ছিলেন।

আরও পড়ুন: যা জানা গেছে সালমান রুশদির হামলাকারী সম্পর্কে

হাদি মাতার ও আইআরজিসির মধ্যে সরাসরি কোনও সংযোগ পাওয়া যায়নি। তবে তার ফোনে ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানি কমান্ডার কাসেম সোলাইমানির ছবি রয়েছে।

শুক্রবার রাতে নিউইয়র্কের চটকুয়া ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে সালমান রুশদি বক্তব্য শুরুর কিছুক্ষণের মধ্যে হাদি মাতার দৌড়ে মঞ্চে উঠে যান। 

সেখানে তার চালানো ছুরি হামলায় সালমান রুশদি ছাড়াও সাক্ষাৎকার গ্রহীতা হেনরি রেসি আহত হন। তবে রেসির মাথায় পাওয়া আঘাত গুরুতর নয়।


একাত্তর/এসি


কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের অদূরে পাহাড়ি এলাকা কেনসকাফে ডাকাত দলের এক রাতের হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন বলে সোমবার আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ নিশ্চিত করেছে। দফায় দফায়...
ইরানের ওপর ব্যাপক মাত্রার বিমান হামলা আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর সাথে জুড়ে দিয়েছেন এক কড়া শর্ত, তেহরানকে খুব ‘দ্রুত’ আমেরিকার সাথে একটি চুক্তিতে...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর