লন্ডনে চুরি যাওয়া গাড়ি মিললো করাচিতে

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১০:১০ পিএম

গাড়ি চুরির ঘটনা ঘটে না বিশ্বের এমন কোন দেশ খুঁজে পাওয়া যাবে। উন্নত পশ্চিমা দুনিয়াতে ‘কারজ্যাকার’ নামের একটি অভিনব আর অবৈধ পেশাও রয়েছে।

সম্প্রতি যুক্তরাজ্য একটি বিলাসবহুল গাড়ি চুরির ঘটনা নিয়ে হৈচৈ পড়ে গেছে। কয়েক সপ্তাহের আগের ঘটনা। অতি দামী গাড়ি বেন্টলির মুলসান মডেলের একটি গাড়ি চুরি যায় লন্ডন থেকে।

চুরি যাওয়া সেই গাড়ির খোঁজ পাওয়া গেলো কয়েক হাজার কিলোমিটার দূরের দেশ পাকিস্তানে। শনিবার করাচির একটি বাংলো থেকে গাড়িটি উদ্ধার করে কাস্টমস কর্মকর্তারা।

অবশ্য এই গাড়ির প্রথম খোঁজ পেয়েছিলো ব্রিটেন পুলিশই। গাড়িটি চুরি হলেও তার ট্র্যাকারটি চালু ছিলো। ফলে অভিযোগ পেতেই গাড়িটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হন গোয়েন্দারা।

এরপরেই ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির তরফে যোগাযোগ করা হয় পাকিস্তানের কাস্টমস বিভাগে। একটি বাংলো থেকে মেলে চুরি যাওয়া বেন্টলিটি।

ওই বাংলোটির আশেপাশে বেশ কয়েকদিন ধরেই একটি বেন্টলি দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছিল। তারপরেই ওই বাংলোয় তল্লাশি চালান শুল্ক গোয়েন্দারা।

বাংলোয় তল্লাশির সময়ে পাকিস্তানি গোয়েন্দারা স্থানীয় নাম্বার প্লেট দিয়ে একটি বেন্টলি দেখতে পান। সন্দেহ হওয়ায় চ্যাসিস নাম্বার মেলাতেই তা চুরি হওয়া গাড়িটির সঙ্গে হুবহু মিলে যায়।

image


গাড়িটির সঠিক কাগজপত্র না থাকায় গ্রেপ্তার করা হয় ওই বাংলোর মালিককে। চুরির সঙ্গে জড়িত ব্রোকারকেও গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা।

পূর্ব ইউরোপের একটি দেশের এক শীর্ষ কূটনীতিকের নথিপত্র দিয়ে প্রায় তিন লাখ মার্কিন ডলারের গাড়িটি পাকিস্তানে পাঠানো হয়।

আরও পড়ুন: যানজট কমাতে স্কুল বাস চালু করতে হবে: মেয়র আতিক

নথিপত্র না থাকা ও কর বাবদ প্রায় তিন কোটি পাকিস্তানি রুপি ফাঁকি দেওয়ার অভিযোগে বাংলোর মালিক এবং একজন ব্রোকারকে বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের কাস্টমস বিভাগ।


একাত্তর/আরএ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর